আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টানাপোড়েনের পরে অবশেষে বাংলার সঙ্গে কার্যকরীভাবে জুড়তে চলেছে ‘আয়ুষ্মান ভারত’। এই বিষয় নিয়ে দিল্লিতে মউ সাক্ষর করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। সোমবার সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বিজ্ঞানভবনে সাক্ষরিত হবে মউ। এদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও।

কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাংলার মানুষের চিকিৎসা ব্যবস্থায় বিরাট বদল আনবে। রবিবার নিউটাউনে এক অনুষ্ঠান থেকে এই মউ সাক্ষর করার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এবার থেকে মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতি আসবে। আয়ুষ্মান ভারতের কার্ড হাতে পেয়ে যাওয়ার পর থেকে ৫ লক্ষ টাকা করে চিকিৎসার খরচ পাওয়া যাবে। আগের সরকার এই প্রকল্প করতে দেয়নি বলেও কটাক্ষ করেছেন তিনি। সোমবার দিল্লিতে মউ সাক্ষর করার পরে কলকাতাতে ফিরে আসবেন তিনি।

বাংলায় ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার মউ সাক্ষর হওয়ার পরে কার্যকর হয়ে যাবে এই প্রকল্প। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেছিল। কিন্তু বাংলায় তৎকালীন সরকার এই কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেয়নি। তাঁরা স্বাস্থ্যসাথী চালু করেছিল। রাজ্যে পালাবদল হওয়ার পরে নতুন সরকার ঘোষণা করে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যের যে ৬ কোটি মানুষ তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। পাশাপাশি নতুন করে এই প্রকল্পে আবেদন করা যাবে। সোমবার আনুষ্ঠানিক ভাবে ‘আয়ুষ্মান ভারত’-র সঙ্গে যুক্ত হয়ে গেলে প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বাংলার মানুষ।

 

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার