আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোস্টগার্ডে মহিলাদের স্থায়ী কমিশন নিয়ে কেন্দ্রকে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উপকূল রক্ষী বাহিনীতে মহিলাদের স্থায়ী কমিশন না দেওয়ায় ফের সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ল মোদি সরকার। সোমবার এ সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারকে তীব্র তিরস্কার করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ‘আপনারা যদি করেন, তাহলে ভাল। না হলে আমরাই যা করার করব।’ মামলার পরবর্তী শুনানি আগামী ১ মার্চ।

উপকূল রক্ষী বাহিনীতে মহিলা আধিকারিক ও সদস্যদের জন্য স্থায়ী কমিশন গঠন না করার বিষয়টি উল্লেখ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা ত্যাগী নামে এক কর্মী। গত সোমবারই মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। খানিকটা ব্যঙ্গের কেন্দ্রের আইনজীবী বিক্রমজি‍ৎ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, ‘কেন এত পুরুষতান্ত্রিক হয়ে রয়েছেন আপনারা? মহিলারা যদি সীমান্ত রক্ষা করতে পারে, তাহলে জলপথও রক্ষা করতে পারবে। একদিকে নারী শক্তি, নারী শক্তি বলে চি‍ৎকার করছেন, অথচ উপকূল রক্ষীবাহিনীতে মহিলাদের মুখ দেখতে চান না। নারী শক্তির যখন কথা বলছেন, তখন মহিলাদের জন্য উপকূল রক্ষী বাহিনীতে স্থায়ী কমিশনের ব্যবস্থা করুন।’

এদিন মামলার শুনানিতে ফের বিচারপতিদের তোপের মুখে পড়ে উপকূল রক্ষী বাহিনী ও কেন্দ্রের মোদি সরকার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘মহিলাদের বাইরে রাখা যাবে না। মহিলাদের বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়াও যাবে না। স্থল ও নৌসেনায় মহিলা কর্মীদের জন্য স্থায়ী কমিশন থাকতে পারলে উপকূল রক্ষী বাহিনীতে কেন নয়? আপনারা যদি এ বিষয়ে কিছু না করেন, তাহলে আমরাই প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

Published by:

Share Link:

More Releted News:

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

নিজেদের সার্কুলার মেনে চলুন, গণনায় সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলের দায়ের করা মামলায় কমিশনকে বিশেষ পরামর্শ সুপ্রিম কোর্টের

এই নিয়মগুলি না মানলেই বিচ্ছিন্ন হতে পারে LPG সংযোগ, জানুন বিস্তারিত তথ্য

অন্য জায়গায় প্রেমিকের বিয়ে ঠিক হওয়ায় প্রখর রোদে ১৫০ ফুট উঁচু টাওয়ারে উঠল নাবালিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ