লাদাখে -১৫, হিমাচলে -১১.৫ ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাপমাত্রার পারদ নামছে উত্তর ভারতে । সেইসঙ্গে শুরু হয়েছে শৈত্য প্রবাহ । যারকারণে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারতের একাধিক জেলা। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, পশ্চিমি ঝঞ্জার কারণে পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে। সমতলেও চলছে শৈত্য প্রবাহ ।

টানা ১২ বছরের রেকর্ড ভেঙেছে হিমাচল প্রদেশের তাপমাত্রা । ১৪ ডিসেম্বর হিমাচলের টাবোর তাপমাত্রা -১১.৫  ডিগ্রি এবং কল্পায় -১ .০  ডিগ্রি সেলসিয়াসে নেমেছে   । পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পহেলগামে তাপমাত্রা -৮.৪  এবং লাদাখে -১৪ .৮  ডিগ্রিতে  নামে  পারদ  । সেইসঙ্গে উত্তরাখণ্ডের পান্তনগরে ১.৭ , পাঞ্জাবে ০.৭  এবং রাজস্থানের চুরুতে ২ -৪  ডিগ্রি এবং উত্তরপ্রদেশের অযোধ্যায় ৩  ডিগ্রি সেলসিয়াসে পৌঁছিয়েছে তাপমাত্রা।

উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্জার প্রকোপ  উত্তর ভারতের পাহাড়ের উপর দিয়ে গেছে।  এরফলে পাহাড়ি এলাকা এবং সমতলে  নেমেছে তাপমাত্রার পারদ। বর্তমানে পঞ্জাব ও হরিয়ানার কিছু জায়গায় তাপমাত্রা এখনও পাঁচ ডিগ্রির নিচে রয়েছে।  সেইসঙ্গে দিল্লিতেও নেমেছে পারদ । হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী ৩ -৪  দিনের মধ্যে  দিল্লির তাপমাত্রা ৭  ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। তবে এখনই রাজধানীতে বইবে না শৈত্য প্রবাহ । কিন্তু পুরো সপ্তাহে সকালে কুয়াশা থাকবে এবং বেলা বাড়লে  হালকা গরম রোদ থাকবে দিল্লিতে । অন্যদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তামিলনাড়ু, কেরালা এবং দক্ষিণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

লখনউয়ে ক্যাফে মালিকের খুনে অভিযুক্ত মডেল শ্রদ্ধা দুবেকে নাগপুর থেকে গ্রেফতার

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর