সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃজঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে যোগাযোগ এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে কর্নাটকের কালাবুরাগি জেলা থেকে গ্রেফতার করা হল বাংলার যুবককে। ধৃতের নাম মমতাজ-উল-মালিক। বয়স ১৯ বছর। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ, হোয়াটসঅ্যাপের গোষ্ঠী এবং পাকিস্তানের কয়েক জন সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, উত্তর কর্নাটকের কালাবুরাগির সরাফ বাজার এলাকার একটি সোনার দোকানে গত দেড় বছর ধরে নিজের ভাইয়ের সঙ্গে কাজ করতেন মমতাজ। তদন্তকারীদের সন্দেহ, দোকানে কাজ করার আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে লস্কর-ই-তইবার সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। এমনকি দেশের কিছু সংবেদনশীল তথ্য পাচারের সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে বলে সন্দেহ গোয়েন্দাদের। তদন্তকারীদের দাবি, জয়নুল আবদিন নামে এক পাকিস্তানি লস্কর কমান্ডার মমতাজকে ‘ইমাম মাহদি’ নামে একটি হোয়াটসঅ্যাপের গোষ্ঠীতে যুক্ত করেছিলেন। পাশাপাশি, ‘কাশ্মীর টাইগার ৩১৩’, ‘আই লাভ পাকিস্তান, আই লাভ কাশ্মীর’ এবং ‘মেজর ইকবাল আইএসআই’-এর মতো কয়েকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করতেন তিনি বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মুঠোফোন ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। মুছে ফেলা তথ্যও পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সন্দেহভাজনদের সঙ্গে তাঁর যোগাযোগের প্রকৃত স্বরূপ জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। এই ঘটনার পর ভিন্নাজ্য থেকে কাজে আসা শ্রমিকদের পরিচয় ও অতীতের নথি যাচাইয়ের উপর জোর দিয়েছে কর্নাটক সরকার। নিয়োগের আগে প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে।

১০০০ কিমি হেঁটে প্রিয় ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ ভক্তের, হার্দিকের আচরণে মুগ্ধ নেটপাড়া

তান্ত্রিকের কথায় স্ত্রীর মুণ্ডু কেটে মন্দিরে রেখে গেল যুবক! ‘খুন’ বাবাও, গ্রেফতার অভিযুক্ত

নষ্ট ফসল, অধরা মেয়েকে ডাক্তার করার স্বপ্ন! ভিডিও বার্তা দিয়েই চরম পদক্ষেপ কৃষকের

চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

ছেলে টাইগার শ্রফের উপর হামলার পর প্রথমবার জনসমক্ষে জ্যাকি, কোথায় দেখা গেল অভিনেতাকে?

নাটোরে বালিবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ১৪, আহত ২০

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম