মেরঠের পরে ভয়ঙ্কর কাণ্ড!স্বামীকে নির্জনে নিয়ে গিয়ে স্ত্রী-শাশুড়ি মিলে খুন..

Share:

নিজস্ব প্রতিনিধি : মেরঠের পরে আরও এক ভয়ঙ্কর এই ঘটনা সামনে এল!স্বামীকে নৃশংসভাবে খুন করে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে বলে নির্জন জায়গায় ফেলে দিল স্ত্রী। তবে প্রেমিকের মদতে নয়,মায়ের মদতে স্বামীকে খুন করল স্ত্রী। মর্মান্তিক এই ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।তদন্তে নেমেছে বেঙ্গালুরু পুলিশ।ইতিমধ্যেই পুলিশের জালে পাকড়াও অভিযুক্ত মা ও মেয়ে। হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম লোকনাথ সিং,বয়স ৩৭। পেশায় লোকনাথ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। গত সপ্তাহে খুন হয়েছেন তিনি। মৃতের বিরুদ্ধে অভিযোগ, লোকনাথ সিংয়ের একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই আক্রোশেই শাশুড়ি ও স্ত্রী মিলে খুন করে তাঁকে। প্রমাণ লোপাট করতে ফাঁকা জায়গায় দেহ ফেলে দেয় তারা। খুনের ঘটনাটি সামনে আসে শনিবার।

পুলিশ জানিয়েছে,চিক্কাবানাভারা এলাকায় তারা একটি গাড়ির মধ্যে লোকনাথ সিংয়ের নিথর দেহ উদ্ধার করে। অভিযুক্তদের জিজ্ঞাসা করে জানতে পেরেছে স্ত্রী ও শাশুড়ি প্রথমে মৃতের খাবারে ঘুমের ওষুধ মেশায়। সেই খাবার খেয়ে সে আচ্ছন্ন হয়ে পড়ে।এরপর তাঁকে গাড়িতে করে নির্জন এলাকায় নিয়ে যায়। তারপর সেখানে নিয়ে গিয়ে গলার নলি কেটে খুন করে ও পালিয়ে যায় তারা।কোন কারণে খুন? তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে লোকনাথের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা প্রথমে জানতে পেরে লোকনাথের স্ত্রী।এরপর তার মাকে জানান।দুজনে ছক কষেন কীভাবে লোকনাথকে খুন করবেন। পুলিশ জানায় মৃত লোকনাথের বিরুদ্ধে অনলাইন স্ক্যামের অভিযোগ ছিল।একটি প্রতারণা মামলায় নাম ছিল তার।

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের চাকা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

গুরু-মঙ্গলের মহাযোগে ৩ রাশির জাতকদের বাড়বে আয়, ঘুচবে অর্থকষ্ট

বুধ-মঙ্গলের সংযোগে কেন্দ্র দৃষ্টি যোগ, ৩০ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

ছাত্রীকে যৌন হেনস্তা, শিক্ষককে গণধোলাইয়ের পর মাদ্রাসায় আগুন ধরালেন স্থানীয়রা

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের