ওয়ানাড রেখে প্রিয়াঙ্কার জন্য রায়বরেলি ছাড়ছেন রাহুল‍!

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ বছর আগে উত্তরপ্রদেশের অমেথি ও কেরলের ওয়ানাড থেকে লড়েছিলেন রাহুল গান্ধি। গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত অমেথি থেকে হারতে হয়েছিল তাঁকে। ওয়ানাড থেকে সংসদে গিয়েছিলেন। এবারও ওয়ানাডের পাশাপাশি মা সোনিয়া গান্ধির ছেড়ে দেওয়া রায়বরেলি আসনে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ওয়ানাড থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ভোটে এবং রায়বরেলি থেকে ৩ লক্ষ ৯০ হাজারের বেশি ব্যবধানে জিতেছেন। আর দুই আসন থেকে জয়ের পরেই প্রশ্ন উঠেছে-কোন আসন ছেড়ে দিচ্ছেন রাহুল গান্ধি?

মঙ্গলবার বিকেলে এআইসিসির সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খোদ রাহুল গান্ধির কাছেই এমন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল। যদিও সেই প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এক গাল হেসে বলেছেন, এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নিইনি। সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘কেরলের ওয়ানাড আসন রেখে রায়বরেলি আসন ছেড়ে দিতে পারেন রাহুল গান্ধি। আর ওই সিদ্ধান্তের পিছনেও রয়েছে গান্ধি পরিবারের রাজনৈতিক কৌশল। প্রথমত, সদ্য সমাপ্ত লোকসভা ভোটে রায়বরেলি ও অমেথিতে জেতার পিছনে বড় ভূমিকা ছিল প্রিয়াঙ্কা গান্ধির। দুই আসনে ঘাঁটি গেড়ে ভোট পরিচালনা করেছিলেন তিনি। হাতের তালুর মতো চেনেন রায়বরেলিকে। তাছাড়া উত্তরপ্রদেশের সাধারণ মানুষ  প্রিয়াঙ্কাকে ইন্দিরা গান্ধির মতো ভালবাসেন। উত্তর ভারতে বিজেপির জয়রথ রুখে দেওয়ার গুরুদায়িত্ব বোনের উপরে ছেড়ে দক্ষিণ ভারতে বিজেপির জয় রথ থামানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারেন রাহুল গান্ধি।’ দীর্ঘ ১০ বছর বাদে ফের কংগ্রেসের অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর জন্য রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধির বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এবারের ভোটে দলের ভালো ফল হওয়ার ফলে বিভিন্ন রাজ্যে নিচুতলার কংগ্রেস কর্মীরা অনেকটাই উজ্জীবিত হয়েছেন। সেই বিষয়টিকেই কাজে লাগাতে চাইছেন ‘ভাই-বোন’।

বঙ্গোপসাগরে নিম্নচাপ! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, শুক্রে কলকাতাসহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে