রাজ্যসভায় দাঁড়াচ্ছেন সোনিয়া? জোর জল্পনা কংগ্রেসের অন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শরীর সঙ্গ দিচ্ছে না। প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। অসুস্থতার কারণে লোকসভা ভোটের প্রচার চালানোর মতো ঝক্কি তিনি আর নিতে পারবেন না বলেই নিশ্চিত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাই তাঁকে লোকসভার পরিবর্তে রাজ্যসভায় পাঠাতে চাইছেন মল্লিকার্জুন খাড়গেরা। সূত্রের খবর, আগামী ২৭ ফেব্রুয়ারি ১৫ রাজ্যে রাজ্যসভার যে ৫৬ আসনে ভোট হতে চলেছে তার মধ্যে যে কোনও আসনে প্রার্থী করা হতে পারে সোনিয়া গান্ধিকে। ওই নির্বাচনের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পরে গান্ধি পরিবারের নিশ্চিত আসন রায়বরেলি থেকে লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে এসেছেন রাজীব পত্নী। গত লোকসভা ভোটেও মোদি ঝড়ের মধ্যে জিতে এসেছেন তিনি। কিন্তু অসুস্থতার কারণে দীর্ঘদিন সংসদীয় কেন্দ্রে যেতে পারেননি সোনিয়া। তাঁর পরিবর্তে কার্যত প্রিয়াঙ্কা গান্ধিই রায়বরেলির কাজকর্ম দেখাশোনা করছেন। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে সোনিয়া জানিয়ে দিয়েছেন, আগামী লোকসভা ভোটে আর দাঁড়াবেন না তিনি। সক্রিয় সংসদীয় রাজনীতি থেকে অবসর নিতে চান।

যদিও সোনিয়াকে সংসদীয় রাজনীতি থেকে অবসর নিতে দিতে চাইছেন না মল্লিকার্জুন খাড়গেরা। বরং চাইছেন, সোনিয়া রাজ্যসভায় থেকেই দলের সংসদীয় বোর্ডের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব পালন করুন। কেননা, সংসদে তাঁর উপস্থিতি বিজেপি নেতৃত্বকে যথেষ্টই চাপে রাখবে। তাছাড়া কংগ্রেস সাংসদদের নিয়ন্ত্রণেও বিশেষ সাহায্য করবে। যদিও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি খাম্মাম লোকসভা আসনে সোনিয়া গান্ধিকে প্রার্থী করার জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সোনিয়ার রাজ্যসভার ভোটে লড়াইয়ের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন।

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা