আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসদে শুরু শীতকালীন অধিবেশন, কৃষি বিল প্রত্যাহারের দিকে তাকিয়ে দেশ

নিজস্ব প্রতিনিধি: সোমেই শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সংসদে। চলবে ২৩ ডিসেম্বর অবধি। আর আজ সংসদের অধিবেশনের শুরুতে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের জন্য নতুন বিল পেশ করবেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আর তার আগেই সংসদে শীতকালীন অধিবেশনের রণকৌশল ঠিক করতে সংসদের দুই কক্ষের সাংসদদের নিয়ে বৈঠকে বসেছে কংগ্রেস নেতৃত্ব।

এছাড়াও সংসদের চলতি অধিবেশনে একাধিক বিল নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। শীতকালীন অধিবেশনের একাধিক বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে। মোট ৩০ টি বিল পেশ করা হবে। যার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিল, তথ্য প্রযুক্তি বিল, বাঁধ সুরক্ষা বিল। অধিবেশনের শুরুতেই কৃষি বিল পেশ করবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বিরোধী দলগুলিও এই বিলকে সমর্থন জানাবেন। তবে একইসঙ্গে বিরোধিতা সত্ত্বেও এই কৃষি আইন আনার জন্য কেন্দ্রের সমালোচনায় সরব হতে পারে বিরোধীরা। কৃষকদের উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্যের নিশ্চিতের দাবীতেও সরব হবে বিরোধীরা। বিগত এক বছর ধরে চলা কৃষক আন্দোলনে যে ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলবে কংগ্রেস।

এছাড়াও শীতকালীন অধিবেশনে পেগাসাস, করোনায় মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ, সিবিআই-ইডি অধ্যাদেশ জারি করে কার্যকাল মেয়াদ বৃদ্ধির প্রতিবাদ জানাবে বিরোধীরা।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ