যোগী রাজ্যে ঘুরে দাঁড়াতে ‘উত্তরপ্রদেশ জোড়ো’ যাত্রা শুরু কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: একসময়ে উত্তরপ্রদেশই ছিল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। দেশের বৃহত্তম রাজ্যে গত তিন দশক ধরে ক্রমশই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে কংগ্রেস। ৮০ লোকসভা আসনের রাজ্যে মাত্র একটি আসন দলের দখলে। আগামী লোকসভা ভোটে যোগী রাজ্যে ঘুরে দাঁড়াতে ‘ভারত জোড়ো যাত্রা’র আদলে ‘উত্তরপ্রদেশ জোড়ো যাত্রা’ শুরু করল কংগ্রেস। বুধবার থেকে ওই যাত্রা শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের সাহারানপুরের সতীপীঠ হিসাবে পরিচিত ‘মা শাকম্ভরী দেবী’ মন্দিরে পুজো দিয়ে যাত্রার সূচনা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাইয়ের নেতৃত্বে ওই যাত্রায় সামিল হয়েছিলেন কয়েক হাজার কংগ্রেস কর্মী-সমর্থক। আচমকাই ‘উত্তরপ্রদেশ জোড়া যাত্রা’র কর্মসূচি নেওয়া প্রসঙ্গে রাজ্য কংগ্রেস সভাপতি জানিয়েছেন, ‘বিজেপি শাসিত রাজ্য সরকার গত কয়েক বছরে উত্তরপ্রদেশে শুধু বিভাজনের রাজনীতি করেছে। মানুষে-মানুষে বিভেদ তৈরি ছাড়া আর কোনও কর্মসূচি নেই। শ্রমিক থেকে কৃষক, ছাত্র থেকে সাধারণ মানুষকে জোটবদ্ধ করতে, একই ছাতার তলায় নিয়ে আসতেই ‘উত্তরপ্রদেশ জোড়ো যাত্রা’র আয়োজন করা হয়েছে।’

এদিন সাহারানপুর থেকে শুরু হওয়া যাত্রা শেষ হবে লখনউয়ের শহিদ স্মারকে। ১৮ দিন ধরে চলবে কর্মসূচি। রাজ্যের ৩০০ কংগ্রেস নেতা পুরো যাত্রা পথে পা মেলাবেন। যাত্রা পথে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা নিয়েই ভবিষ্যতে আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি।  

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা