প্রেমের প্রস্তাবে না, তরুণীকে জ্বালিয়ে দিল রোমিও, জারি ১৪৪ ধারা

গ্রেফতার যুবক, ধৃতের নাম শাহরুখ

Share:

নিজস্ব প্রতিনিধি, দুমকা (ঝাড়খণ্ড): স্কুল যাওয়ার পথে ধাওয়া। পিছু নিত আসার পথেও। উদ্দেশ্যে, তরুণীকে দেওয়া প্রেমের প্রস্তাবে সম্মতি আদায়। সম্মতি দিতে অস্বীকার করলে ক্লাস টুয়েলভের তরুণীর উদ্দেশ্যে রোমিও ছুঁড়ে দিতে শুরু করে আপত্তিকর মন্তব্য।

তরুণী সিদ্ধান্তে অবিচল থাকায়  যুবক বদলা নেওয়ার পরিকল্পনা করে। বাড়ির জানালা দিয়ে ক্লাস টুয়েলভের তরুণীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তরুণীর আর্তনাদ শুনে বাড়ির লোক ছুটে এসে দেখে তাদের মেয়ে দাউ দাউ করে জ্বলছে। কোনওরকমে আগুন নিভিয়ে তারা তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তরুণীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন। কিন্তু শরীরের ৯০ শতাংশ জ্বলে যাওয়ায় তাদের চেষ্টা সফল হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তরুণী মৃত্যুর মুখে ঢলে পড়েন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ ওই যুবককে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করে। যুবকের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি ধারায় একাধিক মামলা রুজু করা হয়েছে। ধৃতের নাম শাহরুখ।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ক্লাস টুয়েলভের ছাত্রী অঙ্কিতা কুমারী স্কুল যাওয়ার সময় তাঁকে ধাওয়া করত শাহরুখ। দিয়েছিল প্রেমের প্রস্তাব। সাড়া না পাওয়ায় শাহরুখ বদলা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত মঙ্গলবার রাতে অঙ্কিতা তখন বেঘোর ঘুমে। শাহরুখ ওর বিছানার ঠিক পাশে খোলা জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে সেখান থেকে পালায়। বাড়ির লোকেরা কোনওরকমে তাঁকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। যদিও ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে অঙ্কিতার মৃত্যু হয়। পুলিশ শাহরুখকে গ্রেফতার করেছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া