চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি:  চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে যদি চিকিৎসকের কাছে যৌন হেনস্থার শিকার হতে হয়, তা হলে প্রশ্ন ওঠে রোগীর নিরাপত্তা নিয়ে। যার কর্তব্য মানুষের সেবা করা, সেই রক্ষাকর্তা যদি ভক্ষক হয়ে ওঠেন তাহলে সাধারণ মানুষের মনে আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক। অসমের গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) এক চিকিৎসকের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন এক তরুণী। তাঁর দাবি, চিকিৎসার অজুহাতে তাঁকে অশালীনভাবে স্পর্শ করা হয় এবং সম্মতি ছাড়াই যৌন নির্যাতন চালানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তরুণী।    

নির্যাতিতা জানিয়েছেন,  অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. ঋষিকেশ। তাঁর দাবি, নিজের হবু স্বামীর মেডিক্যাল রিপোর্ট দেখানোর জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়া। অভিযোগ, চিকিৎসক ওই আত্মীয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর ব্যক্তিগত জীবন এবং প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন তিনি। এরপর চিকিৎসক তাঁকে শারীরিক পরীক্ষার জন্য শুয়ে পড়তে বলেন। তলপেট ও বুক পরীক্ষা করার কথা বলা হয়। কিন্তু পোশাক খোলার বিষয়ে তিনি অস্বস্তি প্রকাশ করলেও চিকিৎসক তাঁর অন্তর্বাস নামিয়ে দেন এবং সম্মতি ছাড়াই গোপনাঙ্গে স্পর্শ করেন। এমনকী, তাঁকে জোর করে চিকিৎসকের গোপনাঙ্গ স্পর্শ করতেও বাধ্য করা হয়।  

আরও পড়ুন: ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

তরুণী আরও বলেছেন, বলেছেন, ‘আমার অস্বস্তি হতে শুরু করেছিল, কিন্তু তিনি ডাক্তার হওয়ায় আমি কিছু বলিনি। এরপর তিনি আমার শরীরের গোপন অংশে অশালীনভাবে স্পর্শ করেন। আমরা জানি ভাল স্পর্শ আর খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য কী। ওটা একটা খারাপ স্পর্শ ছিল। তখন আমি তাঁকে বলি যে আমার অস্বস্তি হচ্ছে।’    ঘটনার পর ভাঙাগড় থানার পাশাপাশি মহিলা থানাতেও অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসকের তরফে এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানী ভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের