আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রস্রাব কাণ্ডের পর এবার খাবারে পাথর, বিতর্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়া (Air India) আর বিতর্ক যেন সমার্থক। বিমানের (Flight) মধ্যে সহযাত্রী (Passenger) মহিলার (Woman) গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশজুড়ে। এবার বিমান সংস্থার তরফে দেওয়া যাত্রীর খাবারে পাওয়া গেল পাথরের (Stone) টুকরো। যা নিয়ে এই উড়ান সংস্থার বিরুদ্ধে ফের শুরু হয়েছে সমালোচনা।

সর্বপ্রিয়া সাঙ্গয়ান নামে একজন মহিলা টুইটারে ছবি-সহ অভিযোগ করেন, এয়ার ইন্ডিয়ার তরফে তাঁকে যে খাবার দেওয়া হয়েছিল, সেখানে পাওয়া গিয়েছে পাথরের টুকরো। রবিবার তিনি টুইটারে একাধিক ছবি পোস্ট করে এই অভিযোগ করেন। ছবিতে দেখা যাচ্ছে হাতে ধরা রয়েছে পাথরের টুকরো। সেইসঙ্গে দেখা যাচ্ছে খাবারের প্যাকেট। মহিলার দাবি, তিনি রবিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ২১৫-তে চেপেছিলেন, সেই বিমানে তাঁকে পাথর যুক্ত খাবার দেওয়া হয়। টুইটারে সর্বপ্রিয়া সাঙ্গয়ান এয়ার ইন্ডিয়াকে ট্যাগ করে তিনি লেখেন, ‘পাথর-মুক্ত খাবার নিশ্চিত করতে আপনাদের সম্পদ এবং অর্থের প্রয়োজন নেই। আজকের ফ্লাইট এয়ার ইন্ডিয়া ২১৫ (AI 215)-তে যে খাবার পরিবেশন করা হয়েছে সেখানে আমি এটিই পেয়েছি।’ একইসঙ্গে তিনি জানান বিষয়টি বিমানের এক ক্রু’কেও জানিয়েছেন তিনি। পাশাপাশি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।’

মহিলার এই টুইট দেখে রসিক মন্তব্য করেছেন একাধিক নেটাগরিক। একজন লিখেছেন, ‘ভগবান মঙ্গল করুন। আপনার দাঁত ভেঙে যেতে পারত।’ আরেকজন লিখেছেন, ‘যদিও এয়ারলাইন্স শিল্পে সেরাদের সঙ্গে এয়ার ইন্ডিয়ার প্রতিযোগিতা করার কথা ছিল, মনে হচ্ছে এটি ভারতীয় রেলওয়ের সাথে প্রতিযোগিতা করছে।’ অন্যদিকে সর্বপ্রিয়া সাঙ্গয়ানের টুইটের জবাবে এয়ার ইন্ডিয়া লিখেছে, ‘প্রিয় ম্যাম, এটি উদ্বেগজনক এবং দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের কিছুটা সময় দিন দয়া করে। এটা আমাদের নজরে আনার জন্য আমরা কৃতজ্ঞ।’

উল্লেখ্য এয়ার ইন্ডিয়ার বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগে গত শুক্রবার মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁকে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্তেরেফতার করেছেন তদন্তকারীরা।  ওই অভিযুক্ত ব্যক্তিকে চাকরি থেকেও সরিয়ে দিয়েছিল তাঁর চাকরিদাতা সংস্থা।

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ