চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তরপ্রদেশে মহিলাকে আটদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, লখনউ : ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এল যোগী-রাজ্যে। এবং পুলিশের বিরুদ্ধে নিস্পৃহ থাকার অভিযোগ উঠল। এক মহিলাকে বাড়িতে নিয়ে গিয়ে আট দিন ধরে বন্দি রেখে ধর্ষণের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের সাঙ্গারি থানা এলাকায়। অভিযোগ নিতে পুলিশ গড়িমসি করেছে বলে অভিযোগ মহিলার। শেষে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সম্প্রতি দুই দলিত নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত উত্তরপ্রদেশ। তার মধ্যে প্রকাশ্যে এল এই ঘটনা।

ধর্ষণের অভিযোগ উঠেছে অজয়পাল বর্মা নামে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক মহিলার পূর্বপরিচিত। বৃহস্পতিবার এই ঘটনা প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১৫ জুন গৌহানিয়া রেলওয়ে ক্রসিংয়ের কাছে সবজি কিনতে গিয়েছিলেন ওই মহিলা। সে সময়ই পথে অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। এর পর বাইকে করে মহিলাকে নিয়ে বাড়িতে যান যুবক। অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে মহিলাকে আট দিন ধরে বন্দি রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত যুবকের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টা করলে তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা।

পরে মহিলার মা তাঁকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। পুলিশ সূত্রে দাবি, মহিলার মায়ের সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচিতি রয়েছে। আট দিন বাড়ি না ফেরায় মহিলার পরিবার কোনও নিখোঁজ ডায়েরিও দায়ের করেনি বলে পুলিশের দাবি। নির্যাতিতার অভিযোগ, স্থানীয় থানায় এই অভিযোগ জানাতে গিয়েছিলেন। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। তাই আদালতের দ্বারস্থ হন।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ