‘গণতন্ত্রকে হত্যা করা হয়েছে’, চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে ক্ষুব্ধ শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের নামে গণতন্ত্রকে খুন করা হয়েছে। গণতন্ত্রকে এভাবে খুন করার অনুমতি দেওয়া সম্ভব নয়। সোমবার এই ভাষাতেই চণ্ডীগড়ের মেয়র নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, মেয়র ভোটে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থন না থাকা সত্বেও জালিয়াতি করে বিজেপিকে জেতানোয় রিটার্নিং অফিসার অনিল মাসিহকেও তুলোধনা করেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি দালাল জালিয়াত রিটার্নিং অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা। সব মিলিয়ে জালিয়াতির সাহায্যে চণ্ডীগড়ের মেয়র পদ কব্জা করতে গিয়ে চরম বিপাকে পড়েছে বিজেপি নেতৃত্ব।

পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নেতৃত্বে গত ৩০ জানুয়ারি চণ্ডীগড়ের মেয়র পদের জন্য ভোটাভুটি হয়। মেয়র পদে কংগ্রেস এবং আপ জোট বেঁধে কুলদীপ সিংকে প্রার্থী হিসাবে দাঁড় করায়। বিজেপির পক্ষ থেকে ফের মনোজ সোনকরকে প্রার্থী করা হয়। ভোট দানের পরে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অনিল মাসিহ ঘোষণা করেন, বিজেপি প্রার্থী পেয়েছেন ১৬ ভোট। অন্যদিকে আপ প্রার্থী পেয়েছেন ১২ ভোট। আপ প্রার্থীর পক্ষে পড়া ৮ ভোট বাতিল হয়েছে। ব্যালট পেপারে কাটাকাটি করার জন্য ওই ভোট বাতিল হয়েছে। ওই সিদ্ধান্ত ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেস ও আপ নেতৃত্ব। রিটানিং অফিসার তথা বিজেপি নেতা অনিল মাসিহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়েন মেয়র নির্বাচনে পরাজিত আপ প্রার্থী কুলদীপ সিং।

এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মেয়র নির্বাচনের দিন সভাকক্ষে যে ঘটনা ঘটেছিল তার ভিডিয়ো দেখানো হয়। তাতে দেখা যায়, ভোটের আগে আপ কাউন্সিলরদের ব্যালটে কিছু লিখছেন রিটার্নিং অফিসার অনিল মাসিহ। ওই ভিডিয়ো দেখেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘এ তো গণতন্ত্র নিয়ে মজা করা হচ্ছে। এটা গণতন্ত্রের খুন ছাড়া আর কিছু নয়। একজন রিটার্নিং অফিসারের এমন ভূমিকা দেখে আমরা স্তব্ধ। এই ভাবে গণতন্ত্রকে খুন করার অনুমতি দিতে পারি না।’ এর পরেই পুরো ভোট প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং বিকেল পাঁচটার মধ্যে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন প্রধান বিচারপতি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু