তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের জেরে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত আরও প্রায় ১০ জন। শুক্রবার গভীর রাতে ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার পোচমপল্লি এলাকার একটি ওষুধ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, সেই সময় কারখানায় শিফট বদলের প্রক্রিয়া চলছিল।

 আচমকা বিস্ফোরণ ঘটতেই কারখানার ভিতরে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে দু’জনের শরীরের ৫০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আরও সাত জন শ্রমিকের চোট তুলনামূলক ভাবে কম। আহত সকলকেই স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর দগ্ধ শ্রমিকদের উপর বিশেষ নজর রাখছেন চিকিৎসকেরা।

আরও পড়ুনঃ স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিভে যাওয়ার পর কারখানার ভিতরে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। কী কারণে রিয়‍্যাক্টরে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানায় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা রয়েছেন।

মুম্বইয়ের আজাদ ময়দানে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

মহাষষ্ঠীর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে বন্দে ভারত

আতসকাচে সূর্যের আলোয় জ্বলে যজ্ঞের আগুন, মড়কের আতঙ্কে শুরু হয়েছিল দাঁতনের জমিদার বাড়ির পুজো

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

আগামী ১১-১২ ডিসেম্বর কানাডা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?