যোগী রাজ্যে জারি এসমা, ৬ মাসের জন্য সরকারি কর্মচারিদের হরতাল নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: সরকারি কর্মচারিদের ধর্মঘটের অধিকার কাড়ার পথে হাঁটল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। আগামী ৬ মাস রাজ্যের সরকারি কর্মচারিদের ধর্মঘট-হরতাল নিষিদ্ধ করে শুক্রবারই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সরকারি কর্মচারিদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারা দিয়েছে যোগী প্রশাসন। ওই বিজ্ঞপ্তির কথা জানাজানি হতেই বিজেপি শাসিত রাজ্য সরকারকে ‘ফ্যাসিবাদী’ বলে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

অতিরিক্ত মুখ্যসচিব দেবেশ কুমার চতুর্বেদী স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, জরুরি পরিষেবা চালু রাখার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এসমা কার্যকর করা হয়েছে। আগামী ৬ মাস সরকারি দফতর, বিভিন্ন নিগম এবং সরকার পরিচালিত কোনও সংস্থার কর্মী-আধিকারিকরা হরতাল করতে পারবেন না। ওই নির্দেশ অমান্য করে কেউ ধর্মঘটে সামিল হলে বিনা ওয়ারেন্টেই তাকে গ্রেফতার করা হবে।  

তবে এই প্রথম নয়, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পরেই উত্তরপ্রদেশের সরকারি কর্মচারিদের কার্যত ‘ক্রীতদাস’ বানিয়ে ফেলেছেন বলে একাধিক কর্মী সংগঠনের অভিযোগ। গত কয়েক বছরে বেশ কয়েকবার সরকারি কর্মচারিদের ধর্মঘটের অধিকার রুখতে এসমার মতো কঠোর আইন কার্যকর করেছেন। গত বছর বেতনবৃদ্ধি সহ একাধিক দাবিতে ধর্মঘটে সামিল হয়েছিলেন উত্তরপ্রদেশের বিদ্যু‍ৎ বিভাগের কর্মীরা। ওই ধর্মঘট ভাঙতেও এসমা প্রয়োগ করা হয়েছিল। আসন্ন লোকসভার ভোটের আগে একাধিক দাবি-দাওয়া নিয়ে রাজ্য সরকারের কর্মচারিরা ধর্মঘটের পথে সামিল হতে পারেন এমন কানাঘুষো শুরু হতেই এসমা আইন জারির মতো কঠোর পদক্ষেপের পথে হাঁটল যোগী প্রশাসন।  

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর