ভোট না দেওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহাকে শোকজ বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছিলেন হাজারিবাগের বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। এমনকি সোমবার হাজারিবাগ আসনে ভোট থাকা সত্বেও বুথমুখো হননি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার পুত্র। আর তাতেই বেজায় চটেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কেন দলীয় প্রার্থীর হয়ে কোনও প্রচারে অংশ নেননি এবং ভোটও দেননি, তার কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। যদিও দলের শোকজ নোটিশ নিয়ে মুখ খুলতে রাজি হননি যশবন্ত পুত্র।

চলতি বছরের মার্চেই লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে ভোট রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করেন হাজারিবাগের বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘সংসদীয় রাজনীতিতে আর সময় দেওয়া সম্ভব নয়। পরিবর্তে সাংগঠনিক কাজকর্মে জড়িত থাকতে চাই। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে চাই।’ যদিও রাজনৈতিক মহলে জল্পনা চলছিল, হাজারিবাগ আসনে ফের বিজেপির টিকিট পাচ্ছেন না যশবন্ত-পুত্র।

হাজারিবাগ আসনে এবার বিজেপি প্রার্থী করেছে মনোজ জয়সোয়ালকে। কিন্তু তাঁর হয়ে একদিনও প্রচার করতে দেখা যায়নি জয়ন্তকে। এমনকি সাংগঠনিক কাজকর্ম থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। হাজারিবাগের বিদায়ী সাংসদের এমন ভূমিকা ভালো চোখে দেখেননি জেপি নাড্ডা-অমিত শাহরা। তক্কে-তক্কে ছিলেন দুজনেই। সোমবার পঞ্চম দফার নির্বাচনে ভোট না দেওয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তড়িঘড়ি শোকজ করাতর সিদ্ধান্ত নেওয়া হয়।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের