ঘোড়ায় চেপে খাবার ডেলিভারি করছে জোম্যাটো কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্বালানির অভাবে ঘোড়ায়  করে চলছে খাবার ডেলিভারি। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, লাল রঙের জোম্যাটো ব্যাকপ্যাক ও ইউনিফর্ম পরে এক ডেলিভারি এজেন্ট খাবার পৌঁছে দিচ্ছেন। আর সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়েছে। সারা দেশের প্রধান মহাসড়ক অবরোধ করেছে ট্রাক চালকদের একাংশ। আর তার জেরেই ব্যাহত হচ্ছে যান চলাচল। ট্রাক চালকদের ধর্মঘটে বিপর্যস্ত হয়ে পড়েছে জ্বালানি সরবরাহ পরিষেবা। পেট্রোল পাম্পগুলিতে উপচে পড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তার পরেই মিলছে না জ্বালানি। তার তার ফলেই গ্রাহকদের কাছে সময় মতো পৌঁছতে অভিনব পন্থা বেছে নিয়েছে অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো।এখন প্রশ্ন উঠছে কেন্দ্রের নতুন হিট অ্যান্ড রান আইনে কি রয়েছে?

কেন্দ্রের নয়া আইনে রয়েছে, যদি ট্রাক চালকদের গাফিলতির জন্য কারুর মৃত্যু হয় তাহলে সেই চালককে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। শুধু তাই নয় ট্রাকের ধাক্কায় যদি কারুর মৃত্যু হয় এবং তারপরে যদি সেই চালক পালিয়ে যায় তাহলে তাঁর ১০ বছরের কারাদণ্ড হবে। শুধু তাই নয় তাঁকে জরিমানাও দিতে হবে। তাই ‘হিট অ্যান্ড রান আইনের’ বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছে ট্রাক চালকেরা। আর তাতেই দেশ জুড়ে শুরু হয়েছে পেট্রোল সংকট। এবার সেই সংকট কাটাতেই নয়া পন্থা নিল খাদ্য সরবারকারী সংস্থা।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর