নিরঞ্জনের সময় ঘটে অদ্ভুত ঘটনা, এই বাড়িতে ৯০ বছর ধরে একই মূর্তিতে পূজিতা হন উমা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই মহালয়া। দেবী মৃন্ময়ী থেকে চিন্ময়ী হবেন দেবী। বাংলাজুড়ে সাজো সাজো রব। প্যান্ডেলগুলি যেমন সেজে উঠছে তেমনি বনেদি বাড়ি ও সাবেকিয়ানা দুর্গা পুজোগুলিও সেজে উঠেছে । ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাঙালিরা। বাংলাজুড়ে একাধিক বনেদি বাড়ি রয়েছে যেখানে পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। তেমনই এক বনেদি বাড়ি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের বহুড়ুতে। যেখানে হয়না প্রতিমা বিসর্জন। একই মূর্তিতে গত ৯০ বছর ধরে হচ্ছে পুজো।

দক্ষিণ ২৪ পরগনা জয়নগরের বহুড়ুতে ঐতিহ্যবাহী ‘পণ্ডিত’ বাড়ির দুর্গাপুজোর রীতি সকলকে অবাক করে। এই বনেদি বাড়িতে মৃন্ময়ী দেবীমূর্তির বিসর্জন করা হয় না। পুজো শেষে সযত্নে রাখা হয় মন্দিরে। গোটা বছর ধরেই চলে দেবীর নিত্য পুজো। সময় গেলেও প্রজন্ম বদলালেও পুজোর এই নিয়মের বদল হয়নি। গত ৯০ বছর ধরেই এই একই ধারায় হয়ে আসছে ‘পণ্ডিত’ বাড়ির দুর্গাপুজো। দেবী দুর্গার সঙ্গেই মন্দিরে অন্যান্য দেবদেবীর পুজো-অর্চনাও হয়। কথিত রয়েছে এই বাড়ির প্রতিমা ফেরানো হয়েছিল নিরঞ্জন থেকে। সেই ঘটনার পর হয় না দেবীর বিসর্জন।

৯০ বছরর বেশি সময় ধরে দেবীর একই মূর্তি থাকায় বছরের যে কোনও সময়ে দর্শন করা যায় দেবীকে। জয়নগরের বহডু ক্ষেত্র গ্রামের বিশেষ গুরুত্ব রয়েছে। যার বিশেষ আকর্ষণ বহডু ব্যানার্জিপাড়ার পণ্ডিত বাড়ির পুজো। বহু মানুষ ভিড় জমান দেবীর এই মূর্তি দেখতে। বহু দূর থেকে মানুষ আসেন ৯০ বছর ধরে একই মায়ের মূর্তির দর্শন করতে। সারা বছর দেখা গেলেও পুজোর সময়ে আলাদা উন্মাদনা থাকে।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা