আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

Share:

নিজস্ব প্রতিনধি: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। কয়েকদিন আনন্দ-উৎসবে মেতে উঠেছিল গোটা বাংলা। এই পাঁচটা দিন যে কোথা দিয়ে চলে যায় তা বুঝেই ওঠা যায় না। অপেক্ষা আরও এক বছরের। বাপের বাড়িতে সন্তানদের নিয়ে ছুটি কাটিয়ে নিজ গৃহে ফিরেছেন উমা। ঘাটে ঘাটে চলছে বিসর্জন পর্ব। চোখে জল সকলের। বিদায় বেলায় উমার চোখও ছলছল করছে।  চলতি বছরে শারদোৎসবের তিথি পরেছিল অনেকটাই আগে। অক্টোবরের শুরুতেই শেষ পুজো। আবারও অপেক্ষা একটা বছরের। উমা ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই আজ থেকেই শুরু হয়ে গিয়েছে দিন গোনা। জেনে নিন ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী কবে হবে দুর্গা পুজো। ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। আগামী বছরে কী কী বার ছুটি থাকছে জেনে নিন এখনই। সেই মতো সাজিয়ে রাখুন প্ল্যান।

২০২৬ সালের ১০ অক্টোবর শনিবার পড়ছে মহালয়া। ওই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হবে এবং দেশ জুড়ে শুরু হবে নবরাত্রি উৎসব। পুজোর নির্ঘণ্ট

১৭ অক্টোবর- ষষ্ঠী (শনিবার)
১৮ অক্টোবর- সপ্তমী (রবিবার)
১৯ অক্টোবর- অষ্টমী (সোমবার)
২০ অক্টোবর- নবমী (মঙ্গলবার)
২১ অক্টোবর- দশমী (বুধবার)

আগামী বছর কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর

চলতি বছরে বৃষ্টি মাথায়  নিয়েই চলছে বিসর্জন পর্ব। নদীঘাটগুলিকে মুড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। চলছে পুলিশের নজদারি। সকলের মুখে একটাই কথা “আবার এসো মা”। ইতিমধ্যেই একাধিক প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছে। একে একে চলছে নিরঞ্জন পর্ব। বৃষ্টি মাথায় নিয়েই ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। যেন এক অন্য অনুভুতি। মা’কে বিদায় দেওয়ার শেষে আবারও শুরু অপেক্ষা।

 

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ