২০ না ২১ অক্টোবর? দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে বিভ্রান্তি! জানুন শুভ মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর শেষের পথে। আবারও শুরু হবে এক বছরের অপেক্ষা। তবে পুজোর শেষলগ্নে এসে দশেরা ও বিজয়া দশমীর তারিখ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কোথাও ২০ অক্টোবর, আবার কোথাও ২১ অক্টোবর পালিত হবে এই বিশেষ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথি দু’দিন ধরে থাকার কারণেই এই  বিভ্রান্তি দেখা দিয়েছে।  তাই পুজোর শেষ দিনের প্রস্তুতির আগে জেনে নিন  সঠিক তারিখ, পুজোর শুভ সময়।  

 শুভ তিথির সময় জেনে নিন 

হিন্দু পঞ্জিকা অনুসারে, চলতি বছরে দশমী তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে। তিথি শেষ হবে ২১ অক্টোবর দুপুর ২টো ১১ মিনিটে। অর্থাৎ, দশমী তিথি দু’টি ক্যালেন্ডার দিনের মধ্যে বিস্তৃত থাকায় বিভিন্ন অঞ্চলের রীতি অনুযায়ী উৎসব পালনের তারিখে পার্থক্য  দেখা দিয়েছে।  উত্তর ভারতের অধিকাংশ জায়গায় মঙ্গলবার (২০ অক্টোবর) পালিত হবে দশেরা। তবে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর প্রচলিত রীতি মেনে বুধবার (২১ অক্টোবর) পালিত হবে বিজয়া দশমী। এই দিনেই দেবী দুর্গার প্রতিমা বিসর্জন, সিঁদুর খেলা এবং অন্যান্য বিজয়া দশমীর আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। 

দশেরার  শুভ মুহূর্ত 

দশেরার দিনে বিজয় মুহূর্তকে বিশেষ শুভ বলে মনে করা হয়। এই সময়ে অনেকে নিজেদের পারিবারিক রীতি অনুযায়ী পুজো,  করেন এবং শুভ কাজ করে থাকেন। নয়াদিল্লির পঞ্জিকা অনুযায়ী, ২০ অক্টোবর বিজয় মুহূর্ত দুপুর ১টা ৫৯ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত।  রাবণ দহনের শুভ সময়  বিকেল ৫:৪৭ মিনিট থেকে রাত ৮:২৩ মিনিট পর্যন্ত। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে ভগবান শ্রীরাম রাবণকে পরাজিত করেছিলেন।  দশেরার মাধ্যমে অন্যায়, অহংকার ও অশুভ শক্তির পরাজয় এবং সত্য ও ন্যায়ের জয়ের বার্তা দেওয়া হয়।  

বিজয়া দশমীর তিথি

কলকাতা-সহ অন্যান্য শহরে স্থানীয় পঞ্জিকা এবং আঞ্চলিক রীতি অনুযায়ী বিজয়া দশমীর শুভ সময় শুরু হবে ২০ অক্টোবর দুপুর ১২:৫০ মিনিটে  ২১ অক্টোবর বুধবার  দুপুর ২:১১ মিনিটে শেষ হবে। বিজয়া দশমীর প্রধান আকর্ষণ দেবী দুর্গার বিসর্জন, সিঁদুর খেলা এবং আত্মীয়-পরিজনদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময়। তাই বাংলার সঙ্গে উত্তর ভারতের দশেরা উদ্‌যাপনের ধরনে রয়েছে বেশ কিছু পার্থক্য। 

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

নবমীর ভোররাতে বাঘাযতীন বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

নবমীর মেনুতে থাকুক রাজকীয় স্বাদ, বাড়িতে বানান জিভে জল আনা পোস্ত মটন

কথাবার্তায় সংযম রাখুন, নয়তো ভাল বন্ধুকে হারাতে পারেন, জানুন নবমী কার কেমন যাবে

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম