‘গর্বের বাংলা ও বাঙালি’, বাগুইআটির বন্ধুমহলে এবার বিশেষ আকর্ষণে ‘কথা বলা পুতুল’

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে 'ভাষা ক্রোধে' আক্রান্ত হচ্ছেন বাঙালিরা। রাজ্যের বাইরে বাংলায় কথা বললেই বাঙালিকে 'বাংলাদেশি' বলে তুলোধনা করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ‘ভাষা ক্রোধে’ আক্রান্ত হচ্ছেন বাঙালিরা। রাজ্যের বাইরে বাংলায় কথা বললেই বাঙালিকে ‘বাংলাদেশি’ বলে তুলোধনা করা হচ্ছে। আর তা জানা মাত্রই আন্দোলনে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির প্রতি এই বিদ্বেষ ও অত্যাচারের প্রতি তাঁর কড়া অবস্থান ভরসা যুগিয়েছে রাজ্যবাসীকে। এবার এই বিষয়টিকে মাথায় রেখেই অভিনব থিম গড়ছে বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। হ্যাঁ, এবার তাদের পুজোর থিমে প্রকাশ পাবে বাংলা, বাঙালি এবং বাংলা ভাষা। প্রতিপাদ্য হল ‘গর্বের বাংলা ও বাঙালি। সমৃদ্ধির আদ্যোপান্ত।’ আর মাত্র ২৪ দিন বাকি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের।

সেই কারণে সেজে উঠেছে শরতের আকাশ বাতাস। কখনও বৃষ্টি, কখনও রোদ নিয়েই কলকাতার বিখ্যাত সব পুজো প্যান্ডেলগুলি সেজে উঠছে। থিমের প্যাণ্ডেল গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। এবার বাগুইআটি অশ্বিনী নগর বন্ধুমহল ৪৫ বছরে পা রাখতে চলেছে। ভিন রাজ্যে বাংলায় কথা বলতেই আক্রান্ত হচ্ছেন বাংলার শ্রমিকরা। তাই এমন বিষয়কেই মাথায় রেখে বন্ধুমহল পুজোয় সাজছে। রীতিমতো গবেষণা করে বন্ধুমহল এ কাজ করছেন। এই থিমে থাকবে মাতৃভাষা সম্পর্কে নানা অজানা তথ্য। থাকবে বাংলা ভাষার উৎস কাহিনি। পাশাপাশি মহামায়া শক্তির অপূর্ব রূপ আপনাকে আকর্ষণ করতে বাধ্য! পুজোর মণ্ডপে এমন ধারণা প্রসঙ্গে ক্লাবের সেক্রেটারি শ্রী স্বরূপ নাগ জানিয়েছেন, এ বছর তাদের ক্লাবের আকর্ষণীয় থিমের পাশাপাশি চমক দেবে সিলিকনের কথা বলা পুতুল। যে আগে কখনও কলকাতার পুজোতে হয়নি।

এছাড়াও মণ্ডপ পরিকল্পনাতে রয়েছে নানা ধরনের অভিনব ভাবনা। এই ভাবনাকে আর্ট ফর্মে তুলে ধরতে ব্যবহার করা হয়েছে আয়রন, প্লাই, ফাইবার, সিলিকন। প্রসঙ্গত, বাংলা ভাষার জন্ম হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। বাংলা ভাষা প্রায় ৬০ থেকে ৭৫ হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ করে। আসলে পুজো মানেই এখন শুধুই প্যান্ডেল হপিং, রাত জেগে ঠাকুর দেখা। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো এখন বিদেশের দরবারেও প্রশংসিত। তাই পুজোর থিম নানারকম ভাবনা দিয়ে সাজানো হচ্ছে। যাতে প্যান্ডেল হপিংযের পাশাপাশি নানা রকম অজানা তথ্য দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় ঘুম উড়ল অভিভাবকদের

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক