এই মুহূর্তে

মহাষ্টমীতে নয়, ৫১ বছর ধরে নবমী তিথিতেই বাঁকুড়ার ব্যাপারীহাটে হয় কুমারীপুজো

নিজস্ব প্রতিনিধি: মহাষ্টমীতে করা হয় কুমারী কুমারীপুজো। তবে বাঁকুড়ার ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে এই নিয়মটা একটু আলাদা। মহাষ্টমীর বদলে মহা নবমী তিথিতে হয় কুমারীপুজো। এই মণ্ডপে গত ৫১ বছর ধরে এই নিয়মই চলে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রইল চলতি বছরেও।

ব্যাপারীহাট সর্বজনীন দুর্গোৎসব সমিতিতে মহা নবমী তিথিতে কুমারী হিসেবে পুজো করা হয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়ুষী চট্টোপাধ্যায়কে (১১)। বাঁকুড়ার কানকাটা এলাকার বাসিন্দা সে। আয়ুষীকে সুন্দর করে সাজিয়ে দেবীর সামনে রেখে করা হয়েছে পুজো। পুজো কমিটির সদস্য দিলীপ আগরওয়াল বলেছেন তাঁদের মহা নবমী তিথিতে হয় কুমারীপুজোর নিয়ম বহু বছর চলে আসছে, এবারেও সেটাই হয়েছে। আয়ুষীর মা পাপিয়া চট্টোপাধ্যায় খুব খুশি। এদিন কুমারীপুজোর মাহাত্ম্য ব্যাখ্যা করেছেন পুরোহিত বাসুদেব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন পুরাণ মতে কুমারীপুজোর সূচনা হয়েছিল কোলাসুর বধের জন্যে। বলেছেন দেবতাদের ডাকে সাড়া দিয়ে দেবী কুমারী রূপে অসুরকে বধ করেছিলেন। পুরোহিত বাসুদেব বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ১ থেকে ১৬ বছর বয়সি কুমারীরা এই পুজোয় অংশ নিতে পারেন। তবে ঋতুমতী না হওয়া কুমারীরাই কেবল এই পুজোয় অংশ নিতে পারেন।

মহাষ্টমীতে বেলুড় মঠ সহ বহু জায়গায় হয়েছে কুমারী পুজো। ১৩০৮ বঙ্গাব্দে বেলুড় মঠে ধুমধাম করে মণ্ডপ গড়ে দুর্গাপুজোর আয়োজন  হয়। স্বামী বিবেকানন্দ করেন কুমারী পুজো। কিন্তু তিনি যে সন্ন্যাসী, তাই মা সারদাকে ডেকে আনেন। মা সারদা আসেন বেলুড় মঠে।  ৯ জন কুমারী বালিকাকে সাজিয়ে তুললেন গৌরী মা (শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম শিষ্যা)। বিবেকানন্দ বস্ত্র, পাদ্য, অর্ঘ্য, মিষ্টান্ন দিয়ে আভূমি নত হয়ে প্রণাম  করেন সেই কুমারী কন্যাদের। তখন থেকেই রীতি মেনে বেলুড়ে চলে আসছে কুমারী পুজো।

 

Published by:

Share Link:

More Releted News:

দার্জিলিংয়ে হিমালয়ান রেলে চড়িয়ে মা দুর্গাকে রংবুলের বাংলো নদীতে নিরঞ্জন

লণ্ঠনের আলো দেখিয়ে উমাকে বিদায় সংখ্যালঘুদের, সম্প্রীতির ছবি মরা মহানন্দার ঘাটে

‘আসছে বছর আবার হবে’, বিষন্ন মন নিয়ে দশমীর রাতেও মণ্ডপে-মণ্ডপে হাজির দর্শনার্থীরা

দশমীতে হয় না বিসর্জন, উত্তরের চাষি পরিবারের কুটিরে ভান্ডানি রূপে বিশ্রাম নেবেন উমা

আবারও শুরু দিন গোনা! জেনে নিন আগামী বছরে দুর্গাপুজোর নির্ঘণ্ট, কী কী বার থাকছে ছুটি?

প্রথা মেনেই ইছামতিতে বিসর্জন টাকি রাজবাড়ির দুর্গা প্রতিমার, নদীর পাড়ে ভিড় দুই বাংলার মানুষের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ