Kumari Puja: কন্যা রূপে অসুর নিধন দেবীর, কুমারী পুজো কেন করা হয়?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো কুমারী পুজো ছাড়া অসম্পূর্ণ। দুর্গাপুজো মূলত শারদীয়া নবরাত্রিতে অনুষ্ঠিত হয়। তাই শুধু বাংলায় নয়, ভারতের বিভিন্ন রাজ্যে কুমারী পুজোর প্রচলন রয়েছে। নাবালিকা শিশু কন্যা অর্থাৎ যে কন্যা এখনও রজঃসলা হয়নি সেই কন্যাকে নারী রূপে পুজো করে তাকে সম্মান জানানো হয়। কুমারীর পায়ে পদ্ম অর্পণ করে মা দুর্গাকে বন্দনা করা হয়। ‌ 

কবে হয় কুমারী পুজো

দুর্গাপুজোর অষ্টমী তিথিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। তবে নিয়ম অনুসারে সপ্তমী, অষ্টমী অথবা নবমী- এই তিন মহা তিথির যে কোনও একটি দিনে কুমারী পুজো করা যেতে পারে। বেলুড় মঠ সহ বিভিন্ন বনেদি বাড়ি বা বারোয়ারি পুজোতে কুমারী পুজোর জন্য বেছে নেওয়া হয় অষ্টমী ও নবমীতে তিথিকে। 

কেন করা হয় এই পুজো

১ বছর বয়স থেকে ১৬ বছর বয়স পর্যন্ত ঋতুমতী না হওয়া বালিকাদের কুমারী রূপে পুজো করা হয়। লোকমুখে প্রচলিত বানাসুর নামে এক অসুর স্বর্গ-মর্ত্য পাতালের দখল নিয়েছিল। বাধ্য হয়ে বিপন্ন দেবতারা তখন মহাকালীর স্মরণ নেন।  স্বর্গকে রক্ষা করতে দেবী তখন কুমারী রূপে আবির্ভূতা হন।  দেবীর কুমারী রূপে বানাসুরকে বধ করেন। সেই থেকে কুমারী পুজোর প্রচলন।

কোন বয়সের কুমারীর কী নাম

বিভিন্ন বয়সের কুমারীকে বিভিন্ন নামে পূজা করা হয়। ১ বছর বয়সী কুমারী পরিচিত হয় সন্ধ্যা নামে, ২ বছর বয়সী কুমারী পরিচিত হয় সরস্বতী নামে, ৩ বছর বয়স হলে সে ত্রিধা, ৪ বছর হলে কালিকা, পাঁচ বছর বয়সীরা সুভগা, ৬ বছর হলে উমা, ৭ বছর হলে মালিনী, ৮ বছরের কুমারী কুব্জিকা নামে পূজিত, ৯ বছর হলে কালসন্দর্ভা, ১০ বছরের মেয়ে অপরাজিতা, ১১ বছর বয়সী হলে রুদ্রাণী, ১২ বছর হলে ভৈরবী, ১৩ বছর হলো মহালক্ষ্মী , ১৪ বছর হলে পীঠনায়িকা, ১৫ বছরে ক্ষেত্রজ্ঞা এবং ১৬ বছরের মেয়ে অম্বিকা নামে পূজিত হয়।

পুজোর নিয়ম কানুন

কুমারীকে শঙ্খ, বাদ্য, অর্ঘ্য, বলয় ও বস্ত্র সহকারে পুজো করতে হয়। কুমারী পুজো করার আগে সে নাবালিকা মেয়েটিকে প্রথমে স্নান করিয়ে একেবারে নতুন কনের মতো সাজানো হয়। তাকে আলতা পরানো হয়, কপালে সিঁদুরে টিপ দেওয়া হয়, তারপর তাকে দেবী জ্ঞানে পুজো করা হয়।  কুমারী পুজো আসলে মনের পাশবিক প্রবৃত্তিকে ধ্বংস করার প্রতীক।

কুমারী পুজোর গুরুত্ব
১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন। তখন থেকেই প্রতি বছর বেলুড়মঠে মহাধুমধাম সহকারে এই প্রথা চালু রয়েছে। বাংলা ছাড়া মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দির ও কন্যাকুমারীতেও কুমারী পুজো করা হয়।
 

নেপালের ভয়াবহ হড়পা বানে ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ জনেরও বেশি

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের