হাওড়া, শিয়ালদা শাখায় প্রচুর নিয়োগ পূর্ব রেলের, জানুন বিস্তারিত

পুজোর মুখেই সুখবর দিল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদা শাখায় ৩ হাজার ৩৬৬ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সোমবার অর্থাৎ ৪ অক্টোবর

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখেই সুখবর দিল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদা শাখায় ৩ হাজার ৩৬৬ শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সোমবার অর্থাৎ ৪ অক্টোবর থেকেই আবেদন করা যাবে। আবেদনের সময় শেষ হবে আগামী ৩ নভেম্বর সন্ধ্যা টায়। মোট শূন্যপদের মধ্যে শিয়ালদা শাখায় ১ হাজার ১২৩ জন, হাওড়া শাখায় ৬৫৯ জন, আসানসোল শাখায় ৪১২ জন এবং মালদহ শাখায় ১০০ জন শিক্ষানবিশ নিয়োগ হবে। এছাড়াও কাঁচারাপাড়া ওয়ার্কশপে ১৯০টি, লিলুয়া ওয়ার্কশপে ২০৪টি, জামালপুর ওয়ার্কশপে ৬৭৮টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল। এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, শিক্ষানবিশ আইন ১৯৬১-র অধীনে বিভিন্ন দফতর ও ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে এই সকল শিক্ষানবিশকে।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হল স্বীকৃত বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উর্ত্তীর্ণ। বযস হতে হবে ১৫ থেকে ২৪ বছর পর্যন্ত। যদিও রেল জানিয়ে দিয়েছে, প্রশিক্ষণের পর রেলে স্থায়ী চাকরি নাও মিলতে পারে। তবে এই প্রশিক্ষণ নেওয়া থাকলে রেল সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ পাবে পড়ুয়ারা।

কীভাবে আবেদন?

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcer.com -তে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। সাধারণ (General) প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ১০০ টাকা। তবে তফসিলি, প্রতিবন্ধী এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনও অর্থই দিতে হবে না। জানা যাচ্ছে আগামী ১৮ নভেম্বর মেধা তালিকা প্রকাশ করা হতে পারে।

সামান্য উপকরণেই বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ‘কালা জাদু’, হ্যারি কেনকে নিয়ে তান্ত্রিকের মন্তব্যে শোরগোল

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

সর্ষে বাটা তেতো হয়ে যাচ্ছে? রান্নার স্বাদ নষ্ট হওয়ার আগে জেনে নিন সহজ সমাধান

সোনা পাপ্পুর মামলায় শান্তনু সিন্‌হার পরিবারের সদস্যদের তলব করল ED

বয়স মাত্র ৭ মাস, কেমন দেখতে হয়েছে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান? খোলসা করলেন দাদু

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

রাইস কুকার না প্রেসার কুকার? রান্নার কাজে কোনটি এগিয়ে, জানালেন বিশেষজ্ঞরা

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল