সুখবর! শীঘ্রই রেল চালক পদে শুরু হতে চলেছে নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভবিষ্যতে রেল চালক হতে চান। তাহলে আপনার জন্য সুখবর দিল পূর্ব রেল। মঙ্গলবার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে ।

পাশাপাশি এদিন কৌশিক মিত্র আরও জানান, ‘ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয়। সেই কথাটি ভুল। প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করে  থাকেন। ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়। সেইসময় খালি পদে নতুন ট্রেন চালকদের নেওয়া হয়ে থাকে।‘ এছাড়াও পূর্ব রেলের জনসংযোগ  আধিকারিক জানিয়ে দিয়েছেন, আগামী আগস্ট মাসে প্রায় ১২৬০ জন ট্রেন চালকের পদোন্নতি হবে। এরফলে তৈরি হতে চলেছে খালি পদ।

মূলত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে  নিয়োগ করা হয়। খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে শুরু হবে রেল চালকের পদে নিয়োগ। কবে থেকে আবেদন জমা দেওয়া যাবে তা কিছুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি মারফত সামনে আনতে চলেছে পূর্ব রেলওয়ে।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের