চাকরি খুঁজছেন? মাধ্যমিক পাশেই মিলছে রেলের চাকরি, দ্রুত পাঠান আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে চালু হল পশ্চিম রেলওয়ের শিক্ষানবিশ পদের জন্য শুরু হয়েছে নিয়োগ পক্রিয়া। যোগ্য প্রার্থীরা RRB WR-এর অফিসিয়াল ওয়েবসাইট rrc-wr.com-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ পক্রিয়ার মাধ্যমে ৫৩৪৯টি পদে নিয়োগ করা হবে। জেনে কিন আবেদন করতে কি যোগ্যতা লাগবে এবং কীভাবে করবেন আবেদন। 

যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০ শতাংশ মোট নম্বর সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের অবশ্যই NCVT-এর সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স ২৩ মার্চ, ২০২৬ তারিখে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে।

কীভাবে বাছা হবে প্রার্থীদের

নির্বাচন প্রক্রিয়াটি একটি মেধা তালিকার উপর ভিত্তি করে তৈরি করা হবে, যা উচ্চমাধ্যমিকে (ন্যূনতম ৫০% মোট নম্বর সহ) এবং ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে করা হবে। উভয় পরীক্ষার ফলকে সমান গুরুত্ব সহকারে দেখা হবে।

আবেদনের জন্য কত টাকা খরচ করতে হবে?

এই ফর্ম ফিলাপ করতে আবেদবকারীদের ১০০ টাকা দিতে হবে। তবে এসসি/এসটি/পিডব্লিউবিডি/ ও মহিলা আবেদনকারীদের কোনও টাকা দিতে হবে না। ফর্ম ফিলাপের পর স্ক্রিনে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইউপিআই/ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি ব্যবহার করে টাকা দেওয়া যেতে পারে। আরও বিস্তারিত তথ্যে জানতে প্রার্থীরা পশ্চিম রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন সমস্ত তথ্য।

জেনে নিন কীভাবে ধাপে ধাপে করবেন আবেদন

RRC-WR নিয়োগ ২০২৬ এর জন্য আবেদনপত্র শুধুমাত্র RRC-WR ওয়েবসাইটে গিয়ে করতে হবে।  আবেদনপত্র ২১  ফেব্রুয়ারী ২০২৬ থেকে ২৩  মার্চ ২০২৬ এর মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের ধাপগুলি... 

ধাপ ১: RRC-WR ওয়েবসাইটের  www.rrc-wr.com এই লিঙ্কে যান

ধাপ ২: RRC-WR অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৬ এর জন্য আবেদন করতে লিঙ্কে ক্লিক করুন।

ধাপ ৩: নাম, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি প্রয়োজনীয় তথ্য প্রদান করে  রেজিস্টার করুন।

ধাপ ৪: আবেদন পোর্টালে লগইন করুন এবং ব্যক্তিগত বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, আধার নম্বর, নম্বর এবং বিভাগ  সহ RRC-WR আবেদনপত্র পূরণ করুন। 

ধাপ ৫: আপনার স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় নথি আপলোড করুন।

ধাপ ৬: আবেদন ফি অনলাইনে (যদি প্রযোজ্য হয়) পরিশোধ করুন এবং ফর্মটি জমা দিন। 

ধাপ ৭:  পরবর্তী পদক্ষেপের জন্য আবেদনপত্রের একটি কপি  নিজের কাছে রেখে দিন এবং প্রিন্ট করুন।

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ