রোহিত শেট্টির বাড়িতে গুলিকাণ্ডে নয়া মোড়, ষষ্ঠ অভিযুক্তকে রাজস্থানে থেকে গ্রেফতার

রোহিত শেট্টির বাড়িতে গুলি কাণ্ডে আরও এক অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ শাখা। যার ফলে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি কাণ্ডে আরও এক অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ শাখা। যার ফলে এই মামলায় মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ জানিয়েছে যে, আরও তদন্তের জন্য ষষ্ঠ অভিযুক্তকে মুম্বইতে আনা হচ্ছে। গত ৩১ জানুয়ারি-১ ফেব্রুয়ারি রাতে মুম্বইয়ের জুহুতে রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চারটি গুলি চালানো হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও পরিচালকের বাড়ির নিচের জিম খানার কাঁচের দরজা গুলিবিদ্ধ হয়ে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। ঘটনার দিন ‘গোলমাল’ পরিচালক বাড়িতেই ছিলেন বলেই খবর মিলেছিল। কিন্তু কারো কিছু হয়নি। যদিও হামলার পরেই দায় স্বীকার করে নিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।

এর আগে, ১১ ফেব্রুয়ারি মুম্বই পুলিশ এই মামলায় পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করেছিল। তবে এখনও মূল শুটার অধরা। পঞ্চম জনকে গ্রেফতারের পর মোট পাঁচজনকে একটি বিশেষ MCOCA আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালতের কার্যক্রম চলাকালীন, অপরাধ শাখা আদালতকে জানায়, রোহিত শেট্টির জুহুর বাড়ির বাইরে গুলি চালানো কোনও ব্যতিক্রম ঘটনা নয়, বরং মুম্বইয়ে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার পরিকল্পিত প্রচেষ্টার অংশ। জানা যায়, বাইকে করে এসে দুই ব্যক্তি রোহিত শেট্টির বাড়িতে গুলি চালায়। তার আগে পরিচালকের বাড়ির চারপাশ রেইকি করা হয়েছিল।

এই ঘটনায় পুলিশ শুভম লঙ্করকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে। অভিযোগ, তিনি পরিচালকের বাড়িয়ে গুলি চালানোর জন্যে অভিযুক্তদের ৪০,০০০ টাকা দিয়েছিল। সিগন্যাল মেসেজিং অ্যাপের মাধ্যমে তাঁদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিল। লঙ্করই অভিযুক্তদের নির্দেশ দিয়েছিল যে, তাঁদের মুম্বইতে বড় কিছু করতে হবে। পুলিশ আরও জানিয়েছে, বাবা সিদ্দিক মামলার সঙ্গে জড়িত ছিলেন লঙ্করের ভাই প্রবীণ লঙ্কর। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। প্রবীণের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। দুটি অস্ত্র এখনও নিখোঁজ। জানা যাচ্ছে, সেই নিখোঁজ অস্ত্রগুলির একটি রোহিতের বাড়িতে গুলি হামলায় ব্যবহার করা হয়েছে।

আদালত এখন এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে। এদিকে চলচ্চিত্র নির্মাতাকে হত্যার চেষ্টার অভিযোগের ভিত্তিতে জুহু পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, মহারাষ্ট্র পুলিশ আইন এবং অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করেছে। একটি ফরেনসিক দল ঘটনাস্থল থেকে পাঁচটি খালি কার্তুজ উদ্ধার করেছে, এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গুলি চালানোর পর বন্দুকধারী একটি স্কুটারে পালিয়ে যাচ্ছে।

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর