ব্যাট হাতে ক্রিকেট খেলছেন আমির, তাহলে কি পেশা বদলালেন নায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি: সেকি কান্ড! বলিউডের ‘Perfectionist’ সুপারস্টার আমির খান এখন ক্রিকেটার। তাহলে কি অভিনয় ছেড়ে ক্রিকেট ঝুঁকলেন নায়ক? আবার নিজের মুখেই বলছেন, ‘IPL’ এ সুযোগ হবে কিনা! ব্যাপারটা ঠিক কি? আসলে অভিনয় পেশা হলেও, একেকজন সুপারস্টারদের প্রতিভার নানা ভাবধারা মাঝেমাঝেই প্রকাশ পায়। তাঁদের নানা প্রতিভাগুলির সঙ্গেও মানুষদের সঙ্গে পরিচয় করান তাঁরাই। যেমন, সদ্য নিজের ক্রিকেট খেলার দক্ষতার সঙ্গে পরিচয় করালেন, বলিউড সুপারস্টার আমির খান।

বলিউডের এই অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এতটা সক্রিয় না থাকলেও মাঝে মধ্যেই তাঁর একেকটা ভিডিও ভাইরাল হয়। যেমন কিছুদিন আগে ছেলের সঙ্গে নায়ককে, গরমকালের প্রিয় ফল আম খেতে দেখা গিয়েছিল। এবার আমিরকে দেখা গেল, ক্রিকেট খেলতে। তাও আবার সদলবলে।নায়ক ব্যাট হাতে নিয়ে একের পর এক ছক্কা হাঁকালেন। যদিও অভিনেতা খেলছিলেন তাঁরই প্রোডাকশনের ছাদে। পুরো ক্রিকেট খেলার মাঠের মতন আমেজে ঘেরা হয়েছিল তখন ফ্লোর। নায়ক খেলছিলেন এবং বলছিলেন, ‘২৮ তারিখ তিনি একটি সুখবর দেবেন!’ এরপর খেলার শেষে বললেন, ‘IPL-এ সুযোগ হবে কিনা তাঁর।’ আসলে, আমির ক্রিকেট খেলতে খুব ভালবাসেন। তাই একটু সময় পেয়েই প্রিয় খেলায় নিমগ্ন হয়ে গেলেন নায়ক।

 

View this post on Instagram

 

A post shared by Aamir Khan Productions (@aamirkhanproductions)

সম্প্রতি, নায়কের খেলার ভিডিওটি ‘AamirKhanproductions’ ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। আর নায়কের ক্রিকেটের প্রতি এত দক্ষতা দেখে স্বাভাবিকভাবেই তাঁর ভক্তরা মুগ্ধ হয়ে গেলেন। নেটিজেনদের হাজার হাজার পছন্দের সংখ্যা এবং মন্তব্য তার প্রমাণ। খুব শীঘ্রই,আমির খানের নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ তে দেখা যাবে।যেখানে আমিরের বিপরীতে থাকবেন করিনা কাপুর খানও। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিটি আগামী ১১ আগস্ট ২০২২-এ দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে রিলিজ করবে।

পণের জন্যে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ