৫৯-এ পা, প্রাক্তন কিরণকে পাশে রেখেই জন্মদিন পালন আমিরের

তখন অভিনেতার সঙ্গে যোগ দিয়েছিলেন, কিরণ রাও এবং তাদের সহযোগী রা। কারণ সদ্য মুক্তিপ্রাপ্ত 'লাপাতা লেডিস'-এর সাফল্যের পার্টি চলছিল। আর অভিনেতাও তাঁদের পার্টিতে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৮ পেরিয়ে ৫৯। সিনিয়রের আওতায় যেতে চলেছেন বলিউডের মিঃ পারফেক্টশনিস্ট আমির খান। সকাল থেকে শুরু হয়েছে নায়ককে তাঁর বিশেষ দিনের শুভেচ্ছা জানানোর ধুম। হাইটে ছোট হয়েও অভিনয়ের কাঁধে চেপে এখন পৌঁছে গিয়েছেন শীর্ষে। এখন তাঁর একটাই পরিচয় সুপারস্টার আমির খান। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন আমির খান। যদিও ২০২২ সালে লাল সিং চাড্ডার ব্যর্থতার পর অভিনয় থেকে একপ্রকার বিরতি ঘোষণাই করে দিয়েছিলেন অভিনেতা। কিন্তু পরে মত পাল্টান। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, ‘সিতারে জমিন পার’ চলচ্চিত্রে। যাই হোক, আজ সুপারস্টারের জন্মদিন বলে কথা, তাই অভিনেতা ভক্তদের কাছে একটি বিশেষ দিন বটে।

গতকাল থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। আর আমিরের পাশাপাশি প্রতিটা মুহূর্ত থাকছেন তাঁর দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এর আগে সতীনের মেয়ে ইরা খানের বিয়েতেও সমস্ত কাজে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল কিরণকে। এছাড়াও প্রায়শই প্রাক্তন এবং ছেলেকে নিয়ে বেরিয়ে যান কিরণ রাও। এই নিয়ে একটা গুঞ্জন তো আছেই! তবে কী তাঁদের সম্পর্ক আবার জোড়া লাগছে? না না একেবারেই নয়, বিয়ের আগেও কিরণ বন্ধু ছিলেন আমিরের। আর বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রেখেছেন তাঁরা। ছেলের দায়িত্ব দুজনেই সামলান। বলিউডের আইকন আমির খান তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার জুড়ে লাগান, ৩ ইডিয়টস, দঙ্গল-সহ একাধিক আইকনিক চলচ্চিত্র উপহার দিয়েছেন দর্শকদের। ১৪ মার্চ পাপারাজ্জিদের উপস্থিতিতে জন্মদিনের প্রথম কেক কেটেছেন। তখন অভিনেতার সঙ্গে যোগ দিয়েছিলেন, কিরণ রাও এবং তাদের সহযোগী রা। কারণ সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লাপাতা লেডিস’-এর সাফল্যের পার্টি চলছিল। আর অভিনেতাও তাঁদের পার্টিতে ছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

কারণ তিনি যে ছবির প্রযোজক। এদিন পাপারাজ্জিদের সঙ্গে একটি হৃদয়গ্রাহী মুহূর্ত কাটালেন আমির। সেই মুহূর্তে তাঁর পরণে ছিল একটি নৈমিত্তিক কালো টি-শার্ট এবং ডেনিম জিন্স। কেক কাটার পর প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে কেক খাইয়ে দেন অভিনেতা। আর কিরণও প্রাক্তন স্বামীর বিশেষদিনে তাঁর সঙ্গে উপস্থিত থেকে সুন্দর মুহূর্ত কাটান। যে ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র লাপাতা লেডিস সম্পর্কে কথা বলতে গেলে, কমেডি নাটকটি পরিচালনা করেছেন কিরণ রাও এবং প্রযোজনা করেছেন আমির খান এবং জ্যোতি দেশপান্ডে। জিও স্টুডিওস দ্বারা উপস্থাপিত, এতে নিতানশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, এবং রবি কিষাণ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ১ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি, যাতে দুটি হারানো বধূর গল্প বর্ণনা করা হয়েছে।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের