​’এটাই আমার ভাগ্য’, ভাই ফয়সালের সঙ্গে বিরোধ নিয়ে প্রথমবার মুখ খুললেন আমির খান

বছরের পর বছর ধরে ফয়সাল খানের সঙ্গে তাঁর ঝামেলাপূর্ণ সম্পর্কের বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, 'আমি কী করতে পারি?

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খান, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত। বলিউডের তিন খানের মধ্যে একজন। তবে পেশাগত জীবনের চাইতে তাঁর ব্যক্তিগত জীবন বেশি চর্চায় থাকে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেতা। অথচ অভিনেতার ব্যক্তিগত জীবন সবসময়ই চর্চায় থাকে। তৃতীয়বার প্রেমে পড়েছেন তিনি। গতবছর ৬০ তম জন্মদিনে গৌরী স্প্রাটের সঙ্গে সম্পর্কে শিলমোহর দেন তিনি। যদিও প্রথম স্ত্রী রীনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও ও তাঁদের সন্তানদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রয়েছে তাঁর। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে অসংখ্য বিতর্কের মুখোমুখি হন আমির খান। কিন্তু সেগুলি নিয়ে কথা না বলাই বেছে নিয়েছেন সুপারস্টার। এমনকী ভাই ফয়সাল খানকে অত্যাচারের অভিযোগ রয়েছে আমিরের বিরুদ্ধে।

দাবি, অভিনেতা তাঁকে ড্রাগ খেতে প্রহসন করতেন। দীর্ঘদিন ধরেই ভাই ফয়সালের সঙ্গে তাঁর বিরোধ শিরোনামে রয়েছে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। বছরের পর বছর ধরে ফয়সাল খানের সঙ্গে তাঁর ঝামেলাপূর্ণ সম্পর্কের বিষয়ে একটি সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, ‘আমি কী করতে পারি? এটাই আমার ভাগ্য। তুমি গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারো, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়াই করবে?” ২০০০ সালের ‘মেলা’ চলচ্চিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা বলেন, মেলার ব্যর্থতা তাঁর মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি বলেন, ‘প্রতিটি ছবিই আমাকে অনেক কিছু শেখায়। আমরা যেকোনও প্রজেক্ট সম্পন্ন করার জন্য আমাদের সর্বস্ব দিয়ে দিই। কিন্তু যখন এটি ব্যর্থ হয়, তখন তা খুবই দুঃখজনক। মেলার জন্য পুরো টিম কঠোর পরিশ্রম করেছিল, তাই এর ব্যর্থতা সকলের জন্য হতাশাজনক এবং দুঃখজনক ছিল।’

তবে মেলার আগে কেরিয়ারে বেশ কয়েকটি ছবি উপহার দিয়েছিলেন আমির খান। কিন্তু মেলার পরে একের পর এক ব্যর্থতার মুখোমুখি হন তিনি। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মেলা ছিল এমনই একটি ছবি। এই ছবিতে টুইঙ্কল খান্না, আমির খান এবং তাঁর ভাই ফয়সাল খান মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। মেলার মাধ্যমে আমির তাঁর ভাই ফয়সালকে বলিউডে লঞ্চ করেছিলেন। কিন্তু ধর্মেশ পরিচালিত ছবিটি ব্যর্থ হয়। তাই এই ছবিতে আমির তাঁর ভাইয়ের কেরিয়ার গড়ার বদলে দিতে পারেনি। এরপর থেকেই আমির ও ফয়সালের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। গত বছর, ফয়সাল একটি সংবাদ সম্মেলনে আমির এবং তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ করেছিলেন। তবে আমির খানের পরিবার ফয়সাল খানের অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছিলেন।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম