নির্বাচনের মুখে রাজনৈতিক দলের হয়ে প্রচার, আমিরের ভিডিও ঘিরে ধুন্ধুমার

ইতিমধ্যেই মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে এই বিষয়ক একটি FIR দায়ের করা হয়েছে। এবং এই সমস্যা সম্পর্কিত বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নানা তামাশা চলছেই। কখনও কখনও তাঁদের নামে ভুল খবরের জন্যেও বিপাকে পড়ে যান তাঁরা। যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনের আগেই রাজনীতিতে ডেবিউ করেছেন অনেক তারকারা, তাই যাঁরা রাজনীতিতে নাম লেখাননি তাঁদের নিয়েও নানা ভুলভাল খবর রটছে। যাই হোক, সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান একটি জাল বিজ্ঞাপনের শিকার হয়েছেন। যেখানে তাঁকে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকেদের অনুরোধ করতে দেখা গিয়েছে। টুইটারে ভাইরাল ভিডিওটিতে আমিরকে নীল টি-শার্ট পরিহাত অবস্থায় দেখা গিয়েছে। কিন্তু ভিডিওটি পুরোটাই ভুয়ো।

আমির খানের মুখপাত্র একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে যে, “আমরা স্পষ্ট করতে চাই যে জনাব আমির খান তাঁর ৩৫ বছরের কেরিয়ারে কখনও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেননি। বিগত অনেক নির্বাচনে তিনি নির্বাচন কমিশনের হয়ে জনসচেতনতা মূলক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করেছেন, কিন্তু কোনও নির্দিষ্ট দলের কখনই প্রচার সারেননি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও দেখে আমরা শঙ্কিত যে আমির খান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার করছেন। তবে জানিয়ে রাখি, এটি একটি জাল ভিডিও এবং সম্পূর্ণ অসত্য। ইতিমধ্যেই মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলের কাছে এই বিষয়ক একটি FIR দায়ের করা হয়েছে। এবং এই সমস্যা সম্পর্কিত বিভিন্ন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমির খান সমস্ত ভারতীয় দের ভোট দিতে এবং নির্বাচনী প্রক্রিয়ার সক্রিয় অংশ হতে আহ্বান জানান সবসময়। তাই এই ধরনের ভিডিও থেকে দূরে থাকুন।” সম্ভবত AI-এর সাহায্য নিয়ে ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এটিও একটা ডিপফেক ভিডিও।

 

৫৪৩ টি লোকসভা আসনের জন্য সাধারণ নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে, যার প্রথম সূচি ১৯ এপ্রিল। ভোট গণনা ৪ জুন নির্ধারিত হয়েছে। ভোটগ্রহণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় ৯৭ কোটি ভোটার তাঁদের আঙুলে কালি দেওয়ার যোগ্য হবেন। সারা দেশে ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের জন্য। ১.৫ কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে ১০.৫ লাখ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজের ফ্রন্টে, আমিরকে পরবর্তীতে ‘সিতারে জমিন পার’-এ দেখা যাবে দর্শিল সাফারির সঙ্গে। এছাড়াও তিনি ‘লাহোর 1947’-এর জন্য প্রযোজক, যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। এটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। প্রীতি জিনতা, শাবানা আজমি, করণ দেওল এবং আলি ফজলও এই ছবির একটি অংশ। এর আগে কখনও একসঙ্গে কাজ করেননি সানি ও আমির। কিন্তু এই জুটির অতীতে প্রতিযোগী হিসাবে বক্স-অফিসে আইকনিক সংঘর্ষ হয়েছে, যেখানে উভয়ই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। কারণ ১৯৯০ সালে যখন আমির খানের দিল এবং সানি দেওলের ঘায়েল একই দিনে মুক্তি পায়। তারপর ১৯৯৬ সালে, ‘রাজা হিন্দুস্তানি’ বনাম ‘ঘটক’ এবং ২০০১ সালে ‘লগান’ ‘গদর’-এর মতো একই দিনে মুক্তি পেয়েছিল। ‘লাহোর, 1947’ তাদের আইকনিক কাল্ট ক্লাসিক ‘আন্দাজ আপনা আপনা’-এর পরে আমির খান এবং সন্তোষীর পুনর্মিলনকেও চিহ্নিত করে।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম