‘ভিন্ন দৃষ্টিভঙ্গি’, তামিল পরিচালক লোকেশের ‘সুপারহিরো’ ছবি থেকে বাদ পড়লেন আমির খান

এবার সেই সম্পর্কীয় একটি আপডেট সামনে এল। বেশ কয়েকদিন ধরেই খবর ছিল যে, বিখ্যাত তামিল পরিচালক লোকেশ কানাগরাজের সুপারহিরো ছবিতে অভিনয় করবেন আমির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খান, বলিউডের তিন খানের মধ্যে একজন। যার ছবির জন্যে বছরভর অপেক্ষা করেন ভক্তরা। যদিও ‘লাল সিং চাড্ডা’র মুক্তির পর থেকেই তাঁর সময় খারাপ চলছে। ২০২২ সালে এই ছবির চরম ব্যর্থতার পর অভিনেতা বিরতি নিয়েছিলেন দীর্ঘদিন।অবশেষে ৩ বছর পর ‘সিতারে জামিন পার’ ছবির মাধ্যমে তিনি বলিউডে কামব্যাক করেছেন। কিন্তু এই ছবিটিও বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এরপর রজনীকান্তের ‘কুলি’তেও তার বিস্ফোরক ক্যামিও দেখা গিয়েছিল। পাশাপাশি শাহরুখ পুত্র আরিযান খানের ‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজে ছোট্ট ভূমিকা রয়েছে আমিরের। এ আবহে ভক্তরা জানতে চান, অভিনেতার পরবর্তী চলচ্চিত্র কী হবে?

যদিও আমির দিন কয়েক আগেই জানিয়েছিলেন তিনি তাঁর স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’-এর কাজ শেষ করার পরেই অভিনয় থেকে অবসর নেবেন। কিন্তু এটি কতটা সত্যি তা জানা নেই! যাই হোক, ভক্তরা এখন আমিরের পরবর্তী ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার সেই সম্পর্কীয় একটি আপডেট সামনে এল। বেশ কয়েকদিন ধরেই খবর ছিল যে, বিখ্যাত তামিল পরিচালক লোকেশ কানাগরাজের সুপারহিরো ছবিতে অভিনয় করবেন আমির খান। কিন্তু এখন শোনা যাচ্ছে, তাদের দুজনের এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন? একটি প্রতিবেদন অনুসারে, আমির খান এবং লোকেশ কানাগরাজের সুপারহিরো ছবিটি স্থগিত করা হয়েছে। সৃজনশীল পার্থক্যই এর পিছনে কারণ বলে মনে করা হচ্ছে। যদিও খবর ছিল যে, চলচ্চিত্র নির্মাণের বিষয়ে আমির এবং লোকেশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। যে কারণে তারা দুজনেই ছবিটি সম্পর্কে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

সুপারস্টার আমির চেয়েছিলেন পুরো চিত্রনাট্য আগে থেকেই প্রস্তুত থাকুক কিন্তু লোকেশ একটি খসড়া তৈরি করতে চেয়েছিলেন। এই কারণেই এখন দুজনেই ছবি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর একটি সূত্র বলছে, ‘আমির খান চেয়েছিলেন পরিচালক লোকেশ সম্পূর্ণরূপে এই সুপারহিরো ছবিতে মনোনিবেশ করুন, কারণ এই ছবিতে ভারতীয় সিনেমাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল।’ অন্যদিকে, লোকেশ তার সিদ্ধান্তেই অটুট ছিলেন। অবশেষে, তারা দুজনেই এই প্রকল্প থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন। লোকেশের ছবি প্রত্যাখ্যান করার পর, আমির খান এখন তার পরবর্তী প্রকল্পের সন্ধান শুরু করেছেন। আর লোকেশ তার নতুন গ্যাংস্টার ছবির কাজ শুরু করতে চলেছেন। যেখানে রজনীকান্ত এবং কমল হাসানকে প্রধান চরিত্রে দেখা যাবে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া