‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান-এর নতুন ছবি নিয়ে ভক্তদের কৌতূহল সবসময়ই তুঙ্গে থাকে। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ছবি সিতারে জমিন পর সমালোচক ও দর্শক-দু’পক্ষের কাছ থেকেই প্রশংসা কুড়িয়েছিল এবং বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল। তবে সেই ছবির পর এখনও পর্যন্ত আমির খানের পরবর্তী প্রজেক্ট নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সম্প্রতি একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এবার আমির খান অভিনয় করতে পারেন উদ্যোক্তা আশনির গ্রোভার-এর  বায়োপিকে। অশ্বীর গ্রোভার BharatPe-এর সহ-প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো Shark Tank India-এর প্রাক্তন বিচারক হিসেবে বেশ পরিচিত মুখ।প্রতিবেদন অনুযায়ী, ছবির চিত্রনাট্য পড়ে আমির খান নাকি বেশ পছন্দ করেছেন এবং প্রজেক্টটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। অশ্নীর গ্রোভারের জীবন ও সংগ্রামের গল্প বর্তমান প্রজন্মের কাছে বেশ প্রাসঙ্গিক বলেই মনে করা হচ্ছে। ‘ডোগলাপান’ জীবন এবং স্টার্টআপ উভয়ই অনিশ্চয়তায় প্রকাশ করেন। তাই অনেকের ধারণা, সম্ভাব্য ছবিটি এই বইয়ের কাহিনি অবলম্বনেই তৈরি হতে পারে।

জানা গিয়েছে, এই বায়োপিকটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে থাকতে পারেন রাহুল মোদি। তিনি এর আগে সোনা কে টিটু কি সুইটি এবং তু ঝুথি ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’,-এর মতো জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছেন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-এর সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনাও মাঝে মাঝেই শিরোনামে উঠে আসে। যদিও অশ্নীর গ্রোভারের বায়োপিকের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এদিকে প্রযোজক হিসেবে আমির খান প্রস্তুতি নিচ্ছেন Ek Din ছবির মুক্তির জন্য। এই ছবিতে তাঁর ছেলে জুনায়েদ খান মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন।সব মিলিয়ে, বড় পর্দায় আবার কবে আমির খানকে দেখা যাবে-সেই অপেক্ষাতেই এখন তাঁর অনুরাগীরা

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম