সিনেমা নয়, ‘মহাভারত’ এবার সিরিজে, নতুন অভিনেতাদের সুযোগ দেবেন আমির

যাই হোক, এই ছবির প্রচারপর্বেই আমির খান তাঁর স্বপ্নের প্রকল্প 'মহাভারত'-এর ঘোষণা দিয়েছিলেন। এমনটাও ইঙ্গিত দিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ প্রকল্প হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু প্রতীক্ষিত আমির খানের ‘সিতারে জমিন পার’ মুক্তি পেয়েছে। ছবিটি বক্সঅফিসেও ভাল প্রশংসা কুড়চ্ছে। ১০০ কোটির বেশি আয় হয়ে গিয়েছে ছবির। যাই হোক, এই ছবির প্রচারপর্বেই আমির খান তাঁর স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’-এর ঘোষণা দিয়েছিলেন। এমনটাও ইঙ্গিত দিয়েছিলেন যে, এটাই তাঁর শেষ প্রকল্প হতে পারে। অর্থাৎ এরপরেই অভিনেতা বলিউড থেকে বিদায় নেবেন, অবসর কাটাবেন। পাশাপাশি জানিয়েছেন, ২০২৫ সালের অগস্ট থেকে তিনি তাঁর স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’-এর কাজ শুরু করবেন।

এদিকে সম্প্রতি রণবীর কাপুর-সাই পল্লবী অভিনীত ‘রামায়ণম’-এর প্রথম লুক প্রকাশিত হয়েছে। যা ভক্তদের বেশ উত্তেজিত করেছে। এখন আমিরের মহাভারতে কাজ শুরু করার ঘোষণা সকলকে আরও উৎসাহে ভরিয়ে দিয়েছে। এই মূহুর্তে ভক্তদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা বিরাজ করছে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির একটি নতুন আপডেট দিয়েছেন বলিউডের পারফেক্টশনিস্ট। আমির জানিয়েছেন, মহাভারতের গল্প এতটাই বিশাল এবং জটিল যে এটি একটি ছবিতে তুলে ধরা সম্ভব নয়। তাই, তিনি এটিকে চলচ্চিত্রের একটি সিরিজ হিসেবে তৈরি করবেন, যাতে মহাভারতের প্রতিটি স্তর এবং চরিত্র গভীরভাবে দেখানো যায়। এই প্রকল্পটি তার হৃদয়ের খুব কাছের। তাই তিনি এটি খুব ভেবেচিন্তে এবং দায়িত্বের সঙ্গে তৈরি করতে চান। ছবিতে তিনি কোন চরিত্রে অভিনয় করতে চান – অর্জুন নাকি কৃষ্ণ? এই বিষয়ে আমির খান একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর কথায়, তাঁর স্বপ্নের প্রকল্পে কোনও বড় বা জনপ্রিয় মুখ অভিনয় করবেন না। ছবির চরিত্রগুলিতে তিনি নতুন এবং অজানা মুখগুলিকে সুযোগ দিতে চান। এর ফলে দর্শকরা প্রতিটি চরিত্রে সতেজতা এবং বাস্তবতা দেখতে পাবেন। আমির বিশ্বাস করেন যে, এটি ভারতীয় সিনেমার সবচেয়ে বড় এবং উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হবে, যেখানে অনেক পরিচালকও একসঙ্গে কাজ করবেন। স্পষ্টতই, এটি তৈরি করতে অনেক সময় লাগবে। বর্তমানে, তিনি তার সাম্প্রতিক ছবি ‘সিতারে জমিন পার’-এর সাফল্য উদযাপন করছেন।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম