শুটিং হয়েছিল ‘লগান’-এর, ২৫ বছর পর সেই গ্রামে হাজির আমির

কুনারিয়া নামের সেই গ্রামের স্থানীয়রা অভিনেতাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন এবং তিনি গ্রামের মানুষের সঙ্গে ছবিটি দেখেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ বছর আগের স্মৃতি ফেরালেন আমির খান।কোনও ওটিটি নয়, বরং ইউটিউবে মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পার’। লাল সিং চাড্ডার ব্যর্থতার ৩ বছর পর ‘সিতারে জমিন পার’-মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন আমির খান। ছবিটি তাঁর ২০০৭ সালের ব্লকবাস্টার ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল হলেও গল্পটা অন্যরকম। ছবিটি বক্সঅফিসে তেমন সাফল্য না পেলেও দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। যাই হোক, সিতারে জমিন পার এখন ইউটিউবে দেখা যাচ্ছে। ছবিটির প্রচারে কোনও কমতি রাখেন নি অভিনেতা। পাশাপাশি রাষ্ট্রপতি ভবনেও বিশেষ প্রদর্শনী করা হয়েছে ছবিটির।

এবার ভূজের কাছে সেই বিখ্যাত গ্রামে ‘সিতারে জমিন পার’-এর বিশেষ প্রদর্শনের ব্যাবস্থা করলেন অভিনেতা। যেখানে ২৫ বছর আগে তাঁর অস্কার মনোনীত ছবি “লগান”-এর শুটিং হয়েছিল। দেশের কোণঠাসা জায়গা থেকেও সিনেমাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিলেন আমির খান। খবর অনুসারে, কুনারিয়া নামের সেই গ্রামের স্থানীয়রা অভিনেতাকে উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন এবং তিনি গ্রামের মানুষের সঙ্গে ছবিটি দেখেছেন। ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত “সিতারে জমিন পার” ছবিটি ২৫০ কোটি টাকারও বেশি আয় করেছে এবং ব্লকবাস্টার হিসেবে ঘোষিত হয়েছে। ছবিটিতে আমির এবং জেনেলিয়া ডি’সুজার পাশাপাশি অভিনয় করেছেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভংসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকর।

এটি পরিচালনা করেছিলেন আরএস প্রসন্ন, যিনি পূর্বে শুভ মঙ্গল সাবধানের পরিচালক ছিলেন। সিতারে জমিন পার এখন আমিরের নতুন উদ্যোগের অংশ হিসেবে ইউটিউবে অনলাইনে স্ট্রিমিংয়ের জন্য উপলব্ধ। যেখানে ব্যবহারকারীদের তাঁর চ্যানেলে সিনেমাটি দেখার জন্যে মাত্র ১০০ টাকা দিতে হবে। এই উদ্যোগের কারণ প্রসঙ্গে আমির প্রকাশ করেছেন যে, ওটিটি ক্রমবর্ধমান প্রবণতার কারণে যখন থিয়েটারগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আরও বেশি লোক সিনেমা হলগুলিতে সিনেমা দেখতে যান এবং দেশের প্রতিটি কোণে সিনেমা হলগুলিকে সাশ্রয়ী মূল্যের এবং অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু