মিমিকে শোকজ করল তৃণমূল

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দিল্লিতে সংসদের ৬৩ নম্বর ঘরে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার দিল্লিতে সংসদের ৬৩ নম্বর ঘরে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের কক্ষে ও বাইরে সাংসদদের অবস্থান কী হবে? তা এই বৈঠকেই জানানোর কথা ছিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নির্দেশ ছিল এদিনের বৈঠকে হাজির থাকতে হবে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদকে। কিন্তু বাস্তবে দেখা যায় দলের নেতৃত্বের নির্দেশ অমান্য করেই বৈঠকে গরহাজির যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও বসিরহাটের তারকা সাংসদ। ঠিক কী কারণে গরহাজির? দলকে দ্রুত জানাতে নির্দেশ মিমি ও অপর তারকা সাংসদকে। এই মর্মে দুই সাংসদকে শোকজ করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

কিছুদিন আগেই দেখা যায় সংসদে শীতকালীন অধিবেশনে গিয়ে ছবি তুলছেন মিমি। তাঁর ফেসবুক জুড়ে শুধুই ছবি। সংসদের কাজ কিংবা প্রশ্ন উত্তর পর্বে যোগ দিতে দেখা যায় না মিমিকে। একই হাল তাঁর বন্ধু ও অপর তারকা সাংসদের। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকা বৈঠকে গরহাজির থাকায় বিপাকে দুই তারকা সাংসদ। ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী টিকিট দেন দুই তারকা সাংসদকে। যার মধ্যে যাদবপুরের সাংসদ হিসেবে ভোটে জিতে মিমি কাজ করলেও বসিরহাটের সাংসদকে নিয়ে বিস্তর অভিযোগ এলাকা বাসীদের। তাই ২০২৪ পুনরায় লোকসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর মাঝেই অভিষেকের ডাকা বৈঠকে গরহাজির থাকায় শোকজের মুখে পড়লেন মিমি ও অপর তারকা সাংসদ।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে