চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অভিষেকের অবর্তমানে বাড়িতে প্রথম দুর্গাপুজোর আয়োজন স্ত্রী সংযুক্তার

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে প্রায় দেড় বছর হয়ে গেল, মারা গিয়েছেন টলিউডের মোস্ট জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে আজও শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। একসময় বাংলা ইন্ডাস্ট্রির গুটি কয়েক দাপুটে নায়কের মধ্যে অভিষেকের নামটা একটু উঁচুর দিকেই থাকত। অজস্র সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি আমাদের। কিন্তু শেষের দিকে অভিষেক চট্টোপাধ্যায় সিরিয়ালে অভিনয় করতে শুরু করেছিলেন। ছোটপর্দাতেও ভালই জনপ্রিয়তা পাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে সকলকে ছেড়ে চিরকালের মতো বিদায় নেন অভিনেতা, তাঁর স্মৃতিগুলি আজও যেন তাজা সবার মনে।

২০২২ সালের মার্চ মাসে মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায়ের। তাই স্বামীর মৃত্যুর পর তাঁদের বাড়ির চিরাচরিত দুর্গাপুজোর প্রথা বন্ধ করে দেবেন ভেবেছিলেন সংযুক্তা। গতবছর স্বামীর স্মৃতির কারণে দুর্গাপুজোর সময় শহরে থাকতে পারেননি সংযুক্তা। মেয়েকে নিয়ে ২০২২ সালের দুর্গাপুজোতে করলে ভ্রমণ করেছেন তিনি। তাই গতবছর বাড়িতে পুজো করেননি সংযুক্তা। কিন্তু এবার শোনা যাচ্ছে, অভিনেতার স্মৃতিকে আঁকড়ে ধরেই নায়কের মৃত্যুর দেড় বছরের মাথায় বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। আর মাত্র ৩১ দিন হাতে রয়েছে, আগামী মাসেই ২০ তারিখ থেকে শুরু দুর্গোৎসব। ৪ দিন সকল দুঃখ দুর্দশা ভুলে আনন্দে মাতেন গোটা রাজ্যবাসী। তারকারাও সমস্ত কাজকর্ম ভুলে উৎসবের আনন্দে মজে ওঠেন। যদিও প্রতিটি মুহূর্তে, অভিনেতার উপস্থিতি উপলব্ধি করেন তাঁর স্ত্রী এবং মেয়ে সাইনা। তাই গত বছর পুজো বন্ধ থাকলেও এ বছর পুরোদমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলেন সংযুক্তা।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে অভিনেতার স্ত্রী জানিয়েছেন, তাঁর বাড়িতে দুর্গাপুজোর সব কিছু আয়োজন করার শক্তি জোগাচ্ছেন অভিষেকই। এই বছর বিশ্বকর্মা পুজোও ধুমধাম করে উদ্‌যাপন করেছেন তাঁরা। অভিষেকের অবর্তমান প্রথম দুর্গাপুজো করছেন কীভাবে সামলাবেন সংযুক্তা? এই বিষয়ে তিনি বলেন, “অভিষেক নেই তো নয়। ও তো সব সময় রয়েছে আমার পাশে। গত বছরটা একেবারেই মন ভাল ছিল না। তখনও মেনে নিতে পারিনি। তার পর ধীরে ধীরে উপলব্ধি করলাম অভি তো কোথাও যায়নি। আমাদের সঙ্গেই আছে। দুর্গাঠাকুরের বায়না দিয়ে দিয়েছি। ফেসবুকে একটি মেয়েকে দেখেছিলাম সুন্দর সব মূর্তির ছবি পোস্ট করতে। ওঁকে জিজ্ঞেস করায় বলল ওর বাবা করেন। ওঁকেই দিয়েছি। মায়ের জন্য বেশ কিছু শাড়ি কিনেছি। নিজেরও শাড়ি কিনেছি। আর আমার মেয়ের এ বছর খুব লেহঙ্গা পরার শখ হয়েছে। ওর অনেকগুলো লেহঙ্গা চোলি কিনেছি। আর এই সব কিছু পরিকল্পনা করার জন্য আমি জানি যে পাশে আছে অভি।”

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ