‘খুব অপমানিত হয়েছিলাম…’, সলমন খানের সঙ্গে বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাইরাল ভাবি!

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমন খান নামটার সঙ্গে পরিচিত নয় এমন ব্যক্তি খুব কমই আছেন। বলিউডের ভাইজান-সুপারস্টারকে কে না চেনে! অনেকেই বলেন, তিনি কারোর ক্যারিয়ার তৈরি করে দিতে পারেন আবার কারোর ধ্বংস। বলিউডের অন্দরে কান পাতলেই সলমনের বিরুদ্ধে এমনই বহু অভিযোগ শুনতে পাওয়া যায়। ভাইরাল ভাবি নামে পরিচিত হেমা শর্মা সম্প্রতি একটি পডকাস্টে সলমন খানের সঙ্গে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুললেন। এমনকি তাঁর সঙ্গে তৈরি হওয়া বিবাদ ও ক্যারিয়ারের প্রভাব নিয়েও মন্তব্য করেছেন হেমা।

আরও পডুন: ‘রাকা’-তে আল্লু অর্জুনের থেকে ৭ গুণ কম পারিশ্রমিক পেয়েছেন দীপিকা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

সম্প্রতি একটি পডকাস্টের অনুষ্ঠানে এসেছিলন হেমা শর্মা। সেখানেই তিনি দাবি করেছেন, ‘আমি আমার অভিনয়ের প্রথম জীবনে প্রবাদপ্রতিম অভিনেতা ধর্মেন্দ্র এবং অনুপম খেরের সঙ্গে কাজ করেছি। আদতে দেখতে গেলে আমার এই ইন্ডাস্ট্রিতে আসার মূল কারণ ছিল সলমন খান। তারপরই আমি ঠিক করি সলমন খানের সঙ্গে দেখা করব। তবে সে সময় ক্রাইম পেট্রল করতে করতে আমি সিদ্ধান্ত নিই মুম্বই ছেড়েই চলে যাব। যেমন কথা তেমন কাজ। সে সময় আমার বিয়ের সমস্যার কারণে আমি মুম্বই ছেড়ে চলে যায়।’

এরপরই হেমা আরও বলেন, ‘দেড় বছর বাদে আমি যখন ফের মুম্বইয়ে ফিরলাম তখন দাবাং-৩ তে সলমনের সঙ্গে আমার একটি আইটেম ডান্সের দৃশ্যের ঠিক হয়। কিছুটা শুটও হয়,পরবর্তীতে তা বদলে দেওয়া হয়। তবে আমি বলে বোঝাতে পারবো না যে সলমনের সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল! এমনও একদিন হয়েছে, আমি ওনার বাড়িতে গিয়ে চা খেয়ে এসেছি। একবার বিগ বসের সেটে আমি ওনার সঙ্গে ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে সময় সলমনজির নিরাপত্তারক্ষীরা আমায় চরম অপমান করে বের করে দিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, কেন এসেছি এখানে? সিনেমা মুক্তির পরও আমি ওনার সঙ্গে ছবি তুলতে পারিনি। কান্নায় ভেঙে পড়েছিলাম। তবে বিগ বস-১৮ তে যখন আমি যাই সে সময় সলমন আমাকে দারুন একটি কথা বলেছিলেন। তিনি আমায় বলেছিলেন, তুমি কোনওদিন ভুল করতেই পারো না। যা আমার এখনও মনে আছে।’

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩