ছেলের হাতে দায়িত্ব তুলে দিয়ে কী অবসর নিচ্ছেন আমির ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বলিউেডর অন্যতম উজ্জ্বল নক্ষত্র হল আমির খান। সকলে তাঁকে চেনে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে। খানের সিনেমা মানেই হিট হবে না তা হয় না। বাচ্চা থেকে বুড়ো সকলের মনে জায়গা করে নিয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পুত্র জুনায়েদ খানের প্রথম অভিনীত ছবি। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির নাম হল ‘মহারাজ’। তবে সেই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে ধরেছে। ছেলের জন্যও আমির ভীষণ গর্বিত। সেই কথাও  সকলের সামনে স্বীকারও করেছিলেন তিনি। ইদানিং তাঁকে ক্যামেরায় খুব কম দেখা যায়। অন্যদিকে এই প্রসঙ্গে গুঞ্জন উঠছে ছেলের হাতেই কী প্রযোজনা সংস্থার দায়িত্ব দিচ্ছেন বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’?

জুনায়েদ হল আমির ও তাঁর প্রথম স্ত্রী রিনা দত্তর সন্তান। বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বেশির ভাগ সময় থেকেছেন জুনায়েদ ও তাঁর বোন ইরা। তবে বাবার বাড়িতেও যাতায়াত লেগেই থাকত। এমনও গুঞ্জনও শোনা যায়, জুনায়েদ নাকি খুব রক্ষণশীল। বাবাকেও নাকি ধমকে দেন। কেরিয়ারের শুরুর সময় থেকেই প্রযোজনা সংস্থায় কাজ করতেন জুনায়েদ। জুনায়েদ নাকি খুব পরিশ্রমী।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জুনায়েদ জানান, ‘দীর্ঘদিন ধরে প্রযোজনা সংস্থায় কাজ করেন তিনি, তবে ক্যামেরার সামনে নয় পেছনে কাজ করেন তিনি। ‘পিকে’ ছবির শুটিং সেটে তিনি সর্বদাই ছিলেন।এমনকী তিনি সমস্ত বিজ্ঞাপনী ছবিতে সহযোগী পরিচালকের কাজও করেছেন। আমির খান প্রযোজনা সংস্থার ছবি সংক্রান্ত কাজ করে থাকেন তিনি।’

এই প্রসঙ্গে তিনি জানান, সেই সময় নাকি প্রযোজনা সংস্থা সামলানোর তেমন কেউ ছিল না। কারণ কিরণ রাও ব্যস্ত ছিলেন তাঁর ছবি ‘লাপতা লেডিজ়’-এর শুটিং নিয়ে। তাঁর কথায়, আবার আমিরও নাকি অবসর নেওয়ার কথা ভাবছিলেন। জুনায়েদ মজার ছলেই বলে ওঠেন, ‘বাবা বলেছিল, ‘আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?’ সেই জন্যই তিনি (জুনায়েদ) প্রযোজনার সংস্থার কাজে হস্তক্ষেপ করেন।

উল্লেখ্য, ‘মহারাজ’ ছবি থেকেই অভিনয়ের সফর শুরু করেন জুনেইদ। আমিরের আক্ষেপ যে, ছবিতে অভিনয় করার সময় পুত্র জুনায়েদ তাঁর সঙ্গে একবারের জন্যেও আলোচনা করেননি। এই নিয়ে অবশ্য আমির জানিয়েছিলন,‘তিনি খুবই চিন্তায় ছিলেন। পাশাপাশি আমির এও জানিয়েছিলেন, জুনায়েদ এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল। তাঁর থেকে কোনও সাহায্যই ও নেয়নি। তিনি ছেলের জন্য খুবই গর্বিত।’

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম