গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের শিকার অভিনেত্রী সুস্মিতা দে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এবার গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে(Social media) ট্রোল্ড হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে(actress Susmita Dey)। বাংলা টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন সময়ে প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠান করতে যান। সেখানে দর্শকদের অনুরোধ মেনে অভিনেতা অভিনেত্রীদের কখনও গান গাইতে হয়, আবার কখনও গানের তালে পা মেলাতে হয়। সম্প্রতি সেরকমই একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ‘বৌমা একঘর’ খ্যাত অভিনেত্রী। 

অনুষ্ঠানে সুস্মিতার গাওয়া গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যা দেখে নেট নাগরিকদের মন্তব্য “রানু মন্ডল(Ranu Mondol) এর থেকে ভাল গান গায়”। 

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “সত্যিই এমনটা ঘটেছে! যদিও খুব খারাপ লাগছে না। কেউ যদি বলতেন খারাপ অভিনয় করি আমি তা হলে মন খারাপ হত। কিন্তু আমি তো আর পেশাদার গায়িকা নই, তাই এই সব কথা খুব একটা গায়ে লাগছে না।”। 

প্রসঙ্গত এর আগে এরকমই একটি অনুষ্ঠানে ‘কলঙ্কিনী রাধা’ গান গেয়ে চরম কটাক্ষের মুখে পড়েছিলেন রানী রাসমনি খ্যাত অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ।

 উল্লেখ্য জি বাংলায় “অপরাজিতা অপু” ধারাবাহিকে অপুর চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন সুশ্মিতা। এরপর স্টার জলসায় “বৌমা একঘর” ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও ছোটপর্দায় ফেরেন অভিনেত্রী। গত ২রা মে “বৌমা একঘর” ধারাবাহিকটি সম্প্রচারিত হওয়া শুরু হয়।। তবে তিন মাসের মধ্যেই এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে নিজের মত করেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

কোজাগরী লক্ষ্মীপুজোয় ভাগ্য বদলাবে কোন রাশির? দেখে নিন রবিবারের রাশিফল

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১