‘দীপা’কে আদুরে শুভেচ্ছা মিশকার, মায়ের হাতের বিশেষ রান্না সহ আর কীভাবে কাটাবেন জন্মদিন, জানালেন স্বস্তিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অনুরাগের ছোঁয়া’ বদলে দিয়েছে জীবন। বর্তমানে স্বস্তিকা নিজের নামে নয় বরং তিনি এখন বেশি পরিচিত দীপা নামে। গত সাড়ে তিন বছরে অনেককিছুই বদলে গিয়েছে স্বস্তিকা ঘোষের। নিজের জন্য সময় কমলেও দর্শকদের কাছে বেড়েছে জনপ্রিয়তা। কাজের জন্য তারকারা ছুটিই পান না। তবে একদিন কাজ থেকে ছুটি পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা কারণ আজ যে তাঁর জন্মদিন। কারা পাঠালেন শুভেচ্ছা, এই বিশেষ দিন কেমন কাটছে অভিনেত্রীর জেনে নিন।

সকাল থকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ স্বস্তিকা ঘোষ, যিনি সকলের কাছে দীপা নামেই বেশি পরিচিত। যদিও এখন তিনি আর দীপা নয় এখন সুদীপা। কারণ ‘অনুরাগের ছোঁয়া’য় শুরু হয়েছে নতুন অধ্যায়, যেখানে স্বস্তিকা সুদীপার ভূমিকায় অভিনয় করছেন। তিনি জানিয়েছেন জন্মদিনের ছুটি কেমন কাটাবেন। স্বস্তিকা জানিয়েছেন তিনি অনেকদিন পর একটা ছুটি পেয়েছেন তাই জন্মদিনে মায়ের হাতের রান্না খেয়েই উদযাপন করবেন জীবনের বিশেষ দিন। বন্ধুরা সকলে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। স্বস্তিকা অর্থাৎ দীপাকে শুভেচ্ছা জানিয়েছেন পর্দায় তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মিশকা অরফে নতুন মা অহনা দত্ত। সদ্য অহনা হয়েছেন মেয়ের মা। ওই দিনেই খুদে সদস্যকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন স্বস্তিকা। সেই ছবি পোস্ট করেই আহনা স্বস্তিকাকে ট্যাগ করে লিখেছেন,”শুভ জন্মদিন বান্ধবী ললিতা”।

পর্দায় যতই একে ওপরের শত্রু হোক না কেন বাস্তবে অহনা-স্বস্তিকা খুব ভালো বন্ধু। অহনা শুভেচ্ছা জানানোর পর স্বস্তিকাও বলেছেন, একই কথা। এমনকি ছবি পোস্ট নিয়ে খুশি হয়েছেন বলেও উল্লেখ করেছেন। জন্মদিনের প্ল্যানিং নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, তিনি আজই মা-বাবার সঙ্গে পুজোর কেনাকাটা সারবেন আর সন্ধ্যাবেলা যাবেন ইস্কনের মন্দিরে রাধা-কৃষ্ণকে পুজো দিতে।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর