KIFF 2023: ১ সপ্তাহের কর্মকাণ্ডে ইতি, কোন ছবির হাতে উঠল ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল’ ট্রফি

উৎসবে বাংলা প্যানোরামায় সেরা ছবি নির্বাচিত হয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির ‘মন পতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ' ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ ডিসেম্বর শেষ হয়েছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ মহড়া। গত ১ সপ্তাহ কলকাতার নন্দন চত্বর পুরো মাতিয়ে রেখেছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই প্রথম ৩৯ টি দেশের ২১৯ টি ছবি চলচ্চিত্র উৎসবে এসেছিল।

যার ফলে শহরে বসেই দেশ-বিদেশের নানা ছবি দেখতে সক্ষম হয়েছে শহরবাসী। শুধু কলকাতা নয়, এই উৎসবে নজর থাকে দেশ-বিদেশেরও নানা মহলের। এবার এতগুলো ছবি দেখানো হয়েছিল ২৩ টি ভ্যেনুতে। গতকাল উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড-বলিউডের একাধিক ব্যক্তিত্বরা। ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। কারণ তাঁর ছবি আউটহাউস-এদিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সলমন খান এবং অনীল কাপুরের হাত ধরে এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হলেও শেষ কিছু কিংবদন্তি অভিনেত্রীর হাত ধরেই হল। সন্ধ্যায় রবীন্দ্রসদন চত্বরে ভিড় ছিল আকাশছোঁয়া। এদিন আবার ছিল চলচ্চিত্র উৎসবের বিজয়ী চলচ্চিত্র গুলির দিকে, প্রত্যেকেই অপেক্ষা করছিলেন ফলাফলের। সিনেপ্রেমী থেকে শুরু করে নির্মাতাদের মনে একটাই প্রশ্ন, কাদের হাতে উঠবে গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, গৌতম ঘোষ, ধৃতিমান চট্টোপাধ্যায়, চপল ভাদুড়ী, মমতা শঙ্কর, রাজ চক্রবর্তী, বলিউড পরিচালক সুধীর মিশ্র এবং অভিনেত্রী অদিতি রাও হায়দরি। অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন বাংলা গানের মেলবন্ধনে মিলিত নৃত্য পরিবেশন করেছিলেন নুসরত জাহান, অনন্যা বন্দোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, লাভলি মৈত্র এবং কৌশানী মুখোপাধ্যায়রা। হামাস-ইজরায়েলের যুদ্ধ চলাকালীন চলতি বছরে আন্তর্জাতিক প্রতিযোগিতা অর্থাৎ ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’ বিভাগে সেরার শিরোপা পেয়েছে ইজরায়েলের। এরেজ তাদমোর পরিচালিত ছবিটির নাম ‘চিলড্রেন অফ নোবডি’। এই বিভাগে একমাত্র বাংলা ছবি ‘চালচিত্র এখন’ পেয়েছে বিশেষ জুরি পুরস্কার। 

উৎসবে বাংলা প্যানোরামায় সেরা ছবি নির্বাচিত হয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতির ‘মন পতঙ্গ’। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘অসম্পূর্ণ’ ছবি। এছাড়াও উৎসবে ভারতীয় ছবি হিসেবে পুরস্কার পেয়েছে হীরালাল সেনের ‘গোড়াই পাখরি’। অন্য দিকে, ‘অভনি কি কিসমত’ ছবির জন্যে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন শনেট অ্যান্থনি ব্যারেটো। এই বিভাগে বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন হাওবাম পবন কুমার পরিচালিত মণিপুরি ছবি ‘জোসেফস সন’। 

 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে