রশ্মিকা, প্রিয়াঙ্কার পর এবার ‘ডিপফেক’-এর শিকার সোনু সুদ

যেখানে ডিপ ফেক এবং জাল অ্যাপ্লিকেশন এর উল্লেখ রয়েছে।কিন্তু ভিডিওর ব্যক্তি আমি নই। কেউ সোনু সুদ সেজে ভিডিও কলের মাধ্যমে সন্দেহভাজন পরিবারের নামে টাকা তোলার চেষ্টা করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রশ্মিকা মান্দান্না, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, কাজল, সচীন তেন্ডুলকর এর পর এবার ‘ডিপফেক’ ভিডিও-র শিকার হলেন জনপ্রিয় অভিনেতা তথা গরীবের মসিহা সোনু সুদ। মাস কয়েক ধরেই ‘ডিপফেক’-এর অত্যাচারে নাজেহাল বলিউড সেলিব্রিটিরা। প্রথমে ‘ডিপফেক’-এর শিকার হয়েছিলেন রশ্মিকা মান্দান্না। যার মুখ বসিয়ে দেওয়া হয়েছিল একজন ইন্দো-আমেরিকান মহিলার মুখে। অভিনেত্রীর সমর্থনে আওয়াজ তোলেন একাধিক তারকারাও। প্রযুক্তির অপব্যবহারে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রশ্মিকা মান্দান্নাও।

এরপর ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা সকলেই ডিপফেকের শিকার হয়। আর এক্ষেত্রে অভিনেত্রীদের মুখ অশ্লীল ছবিতে ব্যবহার করা হয়েছিল। এবার সেই তালিকায় নাম জুড়ল সোনু সুদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এত বড় বড় হুঙ্কার নিমেষেই মাটিতে লুটিয়ে পড়ল। তিনি নায়িকাদর সঙ্গে ডিপফেক কাণ্ড নিয়ে দিল্লি পুলিশকে তদন্তের দাবি জানিয়েছিলেন। এবং তিনি নিজেও ডিপফেক ভিডিওর এমন দাপট রুখতে অনেকরকম ব্যবস্থার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তাঁর এই হুঙ্কার ধোপে টাকল না। এবার ডিপফেকের কবলে সোনু সুদ। দাবাং অভিনেতা নিজেই তাঁর একজন অনুরাগীর কাছ থেকে পাওয়া তাঁর ডিপফেক ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে ঘটনাটি সম্পর্কে ভক্তদের সচেতন করেন। পাশাপাশি লেখেন, প্রতারকরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন এবং এই ডিপফেকগুলির আশ্রয় নিচ্ছেন।

সোনু সুদের পোস্ট করা ডিপফেক ভিডিওতে দেখা গিয়েছে, একজন লোক সোনু সুদের ছদ্মবেশে একটি পরিবারের কথা জানান, এবং তাঁদের আর্থিক সাহায্য করার জন্যে ভক্তদের কাছে সাহায্য চান। অভিনেতা ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমার ফাতেহ বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। যেখানে ডিপ ফেক এবং জাল অ্যাপ্লিকেশন এর উল্লেখ রয়েছে।কিন্তু ভিডিওর ব্যক্তি আমি নই। কেউ সোনু সুদ সেজে ভিডিও কলের মাধ্যমে সন্দেহভাজন পরিবারের নামে টাকা তোলার চেষ্টা করেছিলেন। অনেক নিরীহ মানুষ এর ফাঁদে পড়ে, আমি আপনাদের সকলকে এই ধরনের কল এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি।’ ভিডিওটি শেয়ার করার পরেই অভিনেতার ভক্তরা তাঁর আসন্ন চলচ্চিত্রের জন্যে শুভকামনা জানিয়েছেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া