কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

কানের অনুষ্ঠানস্থলের বাইরে আলিয়াকে দেখেই ভক্ত ও ফটোগ্রাফাররা ঘিরে ধরেছেন। যাতে আলিয়া বেশ বিরক্ত হয়েছেন। এরপর?

Share:

নিজস্ব প্রতিনিধি: কানের দ্বিতীয় দিনেও নজর কাড়লেন আলিয়া ভাট। কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত সোমবার (১১ মে) ফ্রান্সে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী। এটি তাঁর দ্বিতীয়বার কানে উপস্থিতি। গতকাল রাজকন্যা লুকে কানের মাটিতে ঝড় তুলেছিলেন। আর দুটি লুকেই তাঁকে দুর্দান্ত মানিয়েছে। কানে গিয়ে সাক্ষাৎকারে বলিউডের ‘লিঙ্গ সমতা’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। বলেছেন, বলিউডের বেশিরভাগ চলচ্চিত্র পুরুষকেন্দ্রিক। ভারতের দর্শকদের মধ্যে বেশিরভাগ পুরুষ। তাই সিনেমায় শুধুমাত্র পুরুষদের প্রাধান্য দিলেই হবেনা, মহিলাদেরও সুযোগ দিতে হবে। ।

বুধবার (১৩ মে) আলিয়া ভাটের পোশাকে ভারতীয় সংস্কৃতিই ফুটে উঠেছে। ভারত প্যাভিলিয়নে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শাড়ি দ্বারা অনুপ্রাণিত গাউনে দেশীয় আভিজাত্য ফুটিয়ে তুলেছেন। আইভরি রঙের পোশাকে ‘পূর্ব ও পশ্চিমের মেলবন্ধন’কে তুলে ধরেছেন। তাঁর পোশাকটিতে একটি ফিটেড করসেট-স্টাইলের বডিস এবং গভীর নেকলাইন ছিল। শাড়ির আদলে তৈরি এর কুঁচি। অলঙ্কার হিসেবে অভিনেত্রী নাকে এবং কানে ঐতিহ্যবাহী গয়না পরেছিলেন। যা তাঁর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় কান থেকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Bollywood News (@bolly_newssss)

যেখানে দেখা গিয়েছে, কানের অনুষ্ঠানস্থলের বাইরে আলিয়াকে দেখেই ভক্ত ও ফটোগ্রাফাররা ঘিরে ধরেছেন। তাতে রণবীর কাপুরের ঘরণী বেশ বিরক্ত হয়েছেন। আলিয়া প্রথমে কিছুক্ষণ ধৈর্য ধরে ভক্তদের সঙ্গে কথা বললেও পরে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং জিজ্ঞাসা করেন, ‘এবার হয়েছে?’ এর কিছুক্ষণ পরেই নিরাপত্তাকর্মীরা এগিয়ে এসে অভিনেত্রীকে তাঁর গাড়ির দিকে নিয়ে যান। এই ভিডিওটি এখন ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। 

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার