বিরাটের মজার এবং অদেখা ছবি দিয়ে পঞ্চম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা অনুষ্কার

পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন অনুষ্কা ইনস্টাগ্রামে তাঁর আর বিরাটের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্রিকেটার স্বামীকে অবাক করে দিলেন। আসলে, ছবিগুলি তাঁদের জুটির হাস্যকর মেমে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৫ বছর হয়ে গেল বিবাহিত জীবন। রবিবার পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করছেন তারকা দম্পতি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ২০১৭ সালে ইতালির লেক কোমোতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ হয় অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির। বিয়ের ঠিক ৪ বছরের মাথায় কন্যা সন্তানকে জন্ম দেন অভিনেত্রী, তাঁদের কন্যার বয়সও দেখতে দেখতে ২ বছরের অধিক হয়ে গেল।

তবুও এখনও জনসমক্ষে ভামিকার মুখ আনেননি বিরুষ্কা জুটি। যাই হোক, পঞ্চম বিবাহবার্ষিকী উপলক্ষে এদিন অনুষ্কা ইনস্টাগ্রামে তাঁর আর বিরাটের একগুচ্ছ ছবি পোস্ট করে ক্রিকেটার স্বামীকে অবাক করে দিলেন। আসলে, ছবিগুলি তাঁদের জুটির হাস্যকর মেমে।

যেগুলি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে শুধু ছবি পোস্ট করেই ক্ষান্ত থাকেননি অভিনেত্রী, ছবিগুলি কেন আপলোড করেছেন সেগুলিও ব্যক্ত করেছেন অভিনেত্রী। প্রথম ছবিটি, অনুষ্কা অভিনীত পরীর, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পেছনে বিরাট দাঁড়িয়ে ভুতের বেশে। পরেরটি, তাঁদের দিল্লিবাসীর সঙ্গে তুলনা করা একটি মেমে। যেখানে মুম্বইয়ের একটি হাসপাতালে অনুষ্কার প্রসবের সময় বিরাটের ঘুমন্ত অবস্থার একটি ছবি।

পোস্টগুলি শেয়ার করে, অনুষ্কা প্রতিটি ছবির পিছনে তাঁর চিন্তাভাবনা ব্যাখ্যা করেছেন৷ তিনি লিখেছেন, “প্রথম ছবিটি হল, যে আমার সর্বদা পেছনে রয়েছে। দ্বিতীয় ছবি, চিরকাল আমাকে ভাগ্যবতী প্রমাণ করা, তৃতীয় ছবিটি, আমার দীর্ঘ এবং বেদনাদায়ক প্রসবের পরে তিনি হাসপাতালের বিছানায় বিশ্রাম করছেন। চতুর্থ ছবি, আমাদের ভাল থাকার স্বাদ দেওয়া। পঞ্চম ছবি, কিছু এলোমেলো সহকর্মী। শেষে আমার আজ, কাল এবং চিরদিনের জন্য।”

পোস্টের জবাবে বিরাট মন্তব্য করেছেন, “আপনার কাছে আমার সেরা ছবি রয়েছে”, “আমার ভালবাসা।” এশা গুপ্তা এবং মৌনি রায়ের মতো সেলিব্রিটিরাও অভিনেত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন এবং লাল হৃদয়ের ইমোজি এঁকে দিয়েছেন৷ অন্যদিকে বিরাট একটি মিষ্টি পোস্ট স্ত্রীকে উৎসর্গ করে জানিয়েছেন, “অনন্তকালের জন্য যাত্রার ৫ বছর। আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে ভালবাসি।”

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের মাধ্যমে অনুষ্কা এবং বিরাটের দেখা হয়। তারপর তাঁরা ডেটিং শুরু করেন। বছরের পর বছর গোপনে ডেটিং করার পর ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। অনুষ্কাকে পরবর্তীতে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে।

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে প্রতারণা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

ফের পণের বলি, বিয়ের ৯ মাসের মধ্যে গৃহবধূর মৃত্যু, মেয়েকে শ্বশুরবাড়ির দরজায় দাহ করল বাবা-মা

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক