গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, এখন কেমন আছেন? জানালেন অভিনেতার মা আয়েশা

গতকাল মুম্বইয়ে একটি গহনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টাইগারের মা ও বোন কৃষ্ণা শ্রফ। মা-মেয়ে জুটি একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৮ অক্টোবর জুহুর ক্লাবে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে টাইগার শ্রফের উপর গুলি হামলা চালায় তিন দুষ্কৃতী। প্রায় সাত রাউন্ড গুলি ছোড়া হয় অভিনেতার গাড়ি লক্ষ্য করে। অল্পের জন্যে অভিনেতা বেঁচে ফিরলেও তাঁর চালকের বাঁ হাতে গুলি লাগে। ঘটনায় ১৬ ঘণ্টার মধ্যে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। আর অস্ত্র সরবরাহের অভিযোগে সম্প্রতি ৪ জনকে দিল্লি থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার জোরদার তদন্ত চলছে। ধৃত ৩ শুটারকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।

তবে এখনও পর্যন্ত এই ঘটনায় প্রকাশ্যে আসেননি টাইগার শ্রফ। জনসমক্ষে মুখ খোলেননি, শুধু একনাথ শিন্ডের সঙ্গে বৈঠকে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা যায়, অভিনেতার ঘাড়ে ও হাতে ব্যান্ডেজ করা। কিন্তু অভিনেতার স্বাস্থ্যের আপডেট নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। এখন কেমন আছেন অভিনেতা? জানালেন টাইগারের মা আয়েশা শ্রফ। গতকাল মুম্বইয়ে একটি গহনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টাইগারের মা ও বোন কৃষ্ণা শ্রফ। মা-মেয়ে জুটি একসঙ্গে ছবি তোলার জন্য পোজ দেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

অনুষ্ঠান থেকে বেরোনোর ​​সময় পাপারিজ্জিরা অভিনেতার স্বাস্থ্য নিয়ে জিজ্ঞাস করেন, ‘টাইগার জি কেয়সে হ্যায়? তখন আয়েশা থাম্বস আপ দেখিয়ে বলেন, ছেলে এখন সুস্থ। যাই হোক, টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনায় মুম্বই পুলিশ একটি তদন্তকারী দল গঠন করেছে। ধৃতদের মধ্যে তিনজন অভিযুক্ত শুটার এবং ছয়জন অন্য অপরাধী দলের সঙ্গে জড়িত। জানা যায়, সেদিনের সেই ঘটনায় চালকের হাতে গুলি লাগার পর তিনি নিজেই গাড়ি চালিয়ে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে এখনও টাইগার কিছু না বললেও তাঁর দল এই বিষয়ে ভুলভাল তথ্য না ছড়াতে অনুরোধ করেছেন। 

বিসর্জন শেষ হতেই রণক্ষেত্র আরামবাগ! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক ৬

প্রথম ইনস্টাগ্রাম পোস্টেই নিজের জীবনের ঝলক, কবে প্রকাশিত হচ্ছে সোনিয়ার ‘Belonging: A Journey of Love’?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

বোরকা পরে রহস্যময় পুরুষের হাত ধরে মসজিদে মালাইকা, আবারও প্রেমে পড়লেন ‘মুন্নি’?

‘তিন মাসে রিপোর্ট দেওয়া চ্যালেঞ্জিং’, মনে করছেন চোরবাগান কাণ্ডে সিটের প্রধান

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

ডিম-মাখন-ময়দা-চিনি ছাড়াই তৈরি করুন পেঁপের কুকিজ, রইল সহজ রেসিপি

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার

মা’য়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

পুজো মিটতেই ময়দানে ইন্ডিয়া জোট, নভেম্বরের শুরুতে সমাবেশ, আজ বৈঠকে মমতা-রাহুলরা

ছত্তিশগড়ে আত্মসমর্পণকারী মাওবাদী নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে ঘনাচ্ছে রহস্য

জেলমুক্তির পরের দিনই ফের তলব ‘আরশোলা’-দের, দিল্লি পুলিশের ডাক CJP-র তিন নেতাকে