পর্দায় রাম হওয়ার আগেই অযোধ্যায় সাদা ধুতি-পাঞ্জাবীতে রণবীর, সঙ্গী আলিয়া, রোহিত

দিকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুম্বইয়ের শিল্পপতি মুকেশ এবং নীতা আম্বানির অ্যান্টালিয়াও শ্রী রাম আলোক সজ্জায় সজ্জিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলেই এল মাহেন্দ্রক্ষণ। ২২ জানুয়ারি, ৫০০ বছরের প্রতীক্ষার পর রামমন্দিরের শুভ সূচনা হতে চলেছে। যার জন্যে গোটা দেশ অপেক্ষায় রয়েছে, সেই শুভক্ষণ চলেই এলো। অযোধ্যা সেজে উঠেছে রাম আরাধনায়, সেজে উঠেছে গোটা দেশ, সবার মুখে এখন একটাই ধ্বনি জয় শ্রী রাম। হবে নাই কেন, প্রায় ৫০০ বছর লড়াই, কয়েক যুগের মামলার পর অবশেষে আজকের দিনটার দেখা মিলছে গোটা দেশবাসীর। লাখ লাখ রাম ভক্তের স্বপ্ন পূরণ হতে চলেছে। আজ দুপুর ১২.১০ মিনিট নাগাদ থেকে শুরু রাম লালার ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠান। সেই কারণে বহু রাজ্যের সরকারি অফিস আজ পূর্ণ দিবস ছুটি। কেন্দ্রীয় সরকারি অফিস এবং ব্যাঙ্কও অর্ধদিবস ছুটি।

রাম লালার অনুষ্ঠানে প্রায় ৭০০০ ভিভিআইপিদের আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। যাদের মধ্যে রয়েছেন বলিউড, রাজনীতি, শিল্পপতি-সহ দেশের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন, অনুপম খের, রামচরণ, রজনীকান্ত, রণবীর-আলিয়া, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, চিরঞ্জীবি, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রণদীপ হুডা, মধুর ভান্ডারকর সহ একাধিক তারকারা। সকাল সকাল সাদা ধুতি-পাঞ্জাবী, নীল শাড়িতে আলিয়া, হলুদ শাড়িতে ক্যাটরিনা, সাদা পা জামা-পাঞ্জাবীতে রোহিত শেট্টি, ভিকি কৌশল, অমিতাভ বচ্চন সকলেই দেশের ঐতিহ্য বজায় রেখে সুন্দর পোশাকে অযোধ্যায় পৌঁছলেন। রোহিত শেট্টিকে দেখা মাত্রই তাঁকে আলিঙ্গন করলেন রণবীর কাপুর। সোমবার সাতসকালে মুম্বইয়ের প্রাইভেট বিমানবন্দরে দেখা মেলে তাঁদের। এছাড়াও অযোধ্যায় পৌঁছনোর জন্যে মাধুরী দীক্ষিত এবং তাঁর স্বামীও রওনা দিলেন। সকলকেই ঐতিহ্যবাহী পোশাকে দেখা মিলল।

রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানের আগে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। অমিতাভ বচ্চনও ২২ জানুয়ারী ভোরবেলা প্রাইভেট এয়ারপোর্টে পৌঁছেছেন। কিংবদন্তি অভিনেতা অমিতাভের সঙ্গে তার ছেলে অভিষেক বচ্চনও ছিলেন, যিনি একই গাড়িতে ছিলেন। কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের খোদাই করা রাম লালা মূর্তি আজ মন্দিরে পবিত্র করা হবে। ১৮ জানুয়ারী আচারের অংশ হিসাবে গর্ভগৃহের ভিতরে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ৫১ ইঞ্চি, কালো রঙের মূর্তিতে ভগবান রামকে পাঁচ বছর বয়সী বালক রূপে পূজিত করা হবে। আজ জ্যাকি শ্রফকেও কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে।

এছাড়াও চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি, রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যার দিকে যাওয়ার আগে বিমানবন্দরে ফটোগ্রাফারদের জন্য পোজও দিয়েছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় আয়ুষ্মান খুরানাকে নেহেরু জ্যাকেটের সঙ্গে একটি হাতির দাঁতের কুর্তা-পাজামায় সুদর্শন দেখাচ্ছিল। গোটা অযোধ্যা এখন কঠোর নিরাপত্তায় আঁটসাঁট। এদিকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুম্বইয়ের শিল্পপতি মুকেশ এবং নীতা আম্বানির অ্যান্টালিয়াও শ্রী রাম আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। এদিকে রণবীর কাপুরকে পরবর্তীতে নীতেশ তিওয়ারির রামায়ণে দেখা যাবে, সেখানে তিনি রাম চরিত্রেই অভিনয় করবেন।

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?