আমিরের বিয়েতে ১৫০ অতিথি নিমন্ত্রিত, মেনুতে সুপারস্টারের পছন্দের খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। আগামী ৫ জুলাই রবিবার মুম্বইয়ে নিজের বাড়িতেই ঘরোয়াভাবে সাতপাকে বাঁধা পড়বেন ৬১ বছর বয়সী আমির এবং তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাট। ২০২৪ সালে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যায় বলিউডের অন্দরে। আর ২০২৫ সালের জানুয়ারিতে নিজের ৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে প্রেমের সম্পর্কে সিলমোহর দেন খোদ আমির। এরপর থেকেই গৌরীকে চোখে হারাচ্ছেন অভিনেতা। যেখানে যাচ্ছেন প্রেমিকাকে নিয়ে যাচ্ছেন। তাঁদের জুটির ছবি-ভিডিও সবটাই ভাইরাল এখন। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী এককালে আমিরের বেস্টফ্রেন্ড ছিলেন। তবে মাঝে অনেকদিন তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। অবশেষে ২০২৪ সালে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। এখন ভালবাসাকে পরিণত রূপ দিতে চলেছেন তাঁরা। জানা গিয়েছে, খুবই ছিমছামভাবে বিয়ে করবেন আমির-গৌরী।

তাঁদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। বিয়ের পর একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। যেখানে শুধুমাত্র তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। আর আমিরের বাড়িতেই তাঁর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। আরও জানা গিয়েছে, সুপারস্টারের বিয়েতে প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন। বলিউডেরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব থাকবেন। এর আগে শাহরুখ খান এবং সলমান খানের আমিরের বিয়েতে উপস্থিত থাকার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু তাঁরা থাকবেন কিনা তা নিশ্চিত নয়। তবে আমিরের ঘনিষ্ঠ বন্ধু, চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার সন্তোষীরও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। আমির এবং গৌরী ব্যক্তিগতভাবে অতিথিদের তালিকা তৈরি করেছেন এবং তাঁদের বিয়ের মধ্যাহ্নভোজের মেনুও ঠিক করেছেন। এই মেনুতে তাঁদের পছন্দের খাবার থাকবে। দিনের প্রথমার্ধে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিশেষ বিবাহ আইনের অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন হবে। এরপর তাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। আমিরের দুই স্ত্রী ও তিন সন্তানও বিয়েতে উপস্থিত থাকবেন। গৌরীর পুত্রসন্তানও বিয়েতে উপস্থিত থাকবে।

আরও পডুন: জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নিশা চৌহানকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর

প্রসঙ্গত, এর আগে আমির খানের প্রথম বিয়ে হয়েছিল রিনা দত্তের সঙ্গে। তাঁদের ২০০২ সালে বিচ্ছেদ হয়ে যায়। এরপর আমির ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের একমাত্র পুত্র আজাদের জন্ম হয় ২০১৬ সালে। এরপর ২০২১ সালে তাঁরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা করেন।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া