এই মুহূর্তে

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে জেলবন্দি হলেও একটা সময় ছিল বহু মেয়ের ক্রাশ ছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এই তালিকায় নাম ছিল একাধিক ভারতীয়ের। একাধিক ভারতীয় অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে চর্চা হয়েছিল বিস্তর। যদিও দু’জনের কেউই মুখ খোলেননি এই বিষয়ে। সেই তালিকায় যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তিনি হলেন রেখা। শোনা যায় রেখা ও ইমরানের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। রেখার মা গিয়েছিলেন জ্যোতিষীর কাছেও।

আশির দশকে রেখা এবং ইমরান খানের মধ্যে প্রেমের গুজব জোড়াল হয়েছিল। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যেত। তাদের সম্পর্কের রসায়ন বলত নানা কথা। রেখা-ইমরানের একসঙ্গে উপস্থিতি দুই দেশেই আলোড়ন সৃষ্টি করেছিল। অনেকেই বিশ্বাস করতেন যে তাঁরা একে অপরের প্রেমে পড়েছেন। একাধিক সংবাদ মাধ্যমে বলাও হয়েছিল, রেখা এবং ইমরান মুম্বইয়ের সমুদ্র সৈকতে একসঙ্গে সময় কাটাতেন। এমনকি পাক ক্রিকেটার রেখার সঙ্গে তাঁর ছবির শুটিংয়েও যেতেন। এটাও শোনা যায় রেখার মা পুষ্পাবলী ইমরানের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক নিয়ে অত্যন্ত খুশি ছিলেন। শুধু তাই নয়, রেখার মা মনে করতেন তাঁর মেয়ের জন্য ইমরান খানই একমাত্র উপযুক্ত ব্যক্তি। রেখা ও ইমরানের সম্পর্ককে পরিণতি দিতে একজন জ্যোতিষীর সঙ্গেও দেখা করেছিলেন। রেখার মা দিল্লি গিয়ে একজন জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন, ইমরান খান তাঁর মেয়ের জন্য আদর্শ স্বামী হতে পারেন কিনা?  জ্যোতিষী কি উত্তর দিয়েছিলেন তা কারও জানা নেই। তবে রেখার মা বিশ্বাস করতেন যে ইমরান তাদের পরিবারে একজন হতে পারে।’ তবে সূত্র মারফত জানা গয়েছিল সেই সময়েই তাঁদের বিয়েতে বাধা পড়েছিল।

লাহোরে ইমরান খানের সঙ্গে একটি চ্যারিটি কনসার্টে গিয়েছিলেন রেখা এবং তাঁদের একদঙ্গে নাচতে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নয়ে পুনরায় চর্চা শুরু হয়। তবে রেখা বা ইমরান তাঁদের এই সম্পর্কের কথা নয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে শুধু রেখা নয়, ইমরান খান ভারতীয় অভিনেত্রী জিনাত আমানের প্রেমেও পাগল ছিলেন। ১৯৭০-এর দশকের শেষের দিকে তাঁদের প্রেমের গুজব ছড়িয়ে পড়ে। শোনা যায় ইমরান খান একটি ম্যাচের জন্য ভারত সফরে এসেছিলেন তখন তিনি তাঁর প্রেমে পড়েন। এমনকি এটাও শোনা যায় ২৭ বছরের জন্মদিন ইমরান খান ভারতীয় অভিনেত্রীকে নিয়ে পালন করেছিলেন। তবে সেই বিষয়ে কেউ মুখ খোলেননি। রেখা এবং জিনাত ছাড়াও, ইমরান খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী শাবানা আজমিরও। তবে এক্ষেত্রেও কেউ সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ যাত্রীবাহী বিমান রহস্যজনকভাবে নিখোঁজ

৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রানির ‘মারদানি ৩’, কত মিনিটের ছবি?

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

শুটিংয়ে কেন বই নিয়ে যান? নিজেই রহস্য ফাঁস করলেন মোশারফ করিম

ছয় বছর প্রেম করেও টাবুকে ধোঁকা দিয়েছিলেন সঞ্জয় কাপুর, কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ